• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

৪ হাজার এএসআই নিয়োগ হচ্ছে, ৫০ শতাংশ সরাসরি: আইজিপি

এস এম আকবর আলী ★ / ৭২২ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

শেয়ার করুন……………….
জাতীয় নির্বাচনকে সামনে রেখে চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, এর মধ্যে ৫০ শতাংশ নিয়োগ হবে সরাসরি আর ৫০ শতাংশ নিয়োগ হবে পদোন্নতির মাধ্যমে।

এ–সংক্রান্ত বিধিমালা সংশোধনের বিষয়ে আজ বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসেছিলেন আইজিপি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আইজিপি বাহারুল আলম বলেন, বিধিতে কিছু সংশোধনের প্রয়োজন ছিল, জনপ্রশাসন মন্ত্রণালয় সেটি করে দিচ্ছে। এর মাধ্যমে নিয়োগের পথটা একটু সুগম হলো।

নির্বাচনকে সামনে রেখে এই নিয়োগ হচ্ছে কি না, তা জানতে চাইলে বাহারুল আলম বলেন, ‘অবশ্যই, প্রধান উপদেষ্টা কিছুদিন আগে বেশ কিছু ফোর্সের নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন। সেগুলোর কাজই করা হচ্ছে।’

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন, পুলিশের আইজিপি ও একটি প্রতিনিধিদল এসেছিল। পুলিশ রেগুলেশনের (বিধিমালা) দুই-একটি সংশোধনের মাধ্যমে নিয়োগটা যেন দ্রুত হয়, সে জন্য একত্রে বসে সভা করা হয়েছে। এতে এএসআইসহ অন্যান্য যে নিয়োগ চলছে, সেগুলো দ্রুত হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd