• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

ভারতের বিধ্বস্ত বিমানে কোন দেশের কতজন নাগরিক ছিল তা জানা গেছে !

বিজয় একাত্তর ডেক্স ★ / ৪৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

শেয়ার করুন……….
ভারতে শতাধিক যাত্রী নিয়ে বিধ্বস্ত বিমানে ছিলেন অর্ধশতাধিক ব্রিটিশ নাগরিক। এছাড়া ফ্লাইটে ছিলেন ১৬৯ জন ভারতীয়। বিমান সংস্থাটির জারি করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ফ্লাইটে ৫৩ জন ব্রিটিশ, ১৬৯ জন ভারতীয়, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (১২ জুন) আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে বিমানটি ভেঙে পড়ে। কর্মকর্তারা জানিয়েছেন, লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানবন্দরের খুব কাছেই ভেঙে পড়ে। এতে পাইলট ক্রুসহ মোট ২৪২ জন আরোহী ছিলেন। তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।

বিমানটি ভেঙে পড়ার পরেই আগুন ধরে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অন্তত সাতটি ইঞ্জিন এবং প্রায় এক ডজন অ্যাম্বুলেন্স পৌঁছেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুকে ফোন করেছেন। পরে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী “স্থলভাগে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকি করতে আহমেদাবাদে রওনা দেন। প্রধানমন্ত্রী মন্ত্রীকে অবিলম্বে প্রয়োজনীয় সব সহায়তা প্রদান নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এবং পরিস্থিতি সম্পর্কে নিয়মিত আপডেট রাখার জন্য অনুরোধ করেছেন।

সূত্র : হিন্দুস্থান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd