• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

ভ্যানচালক বাবার আয়ে চীনে ইঞ্জিনিয়ারিং পড়ছে দুই ভাই

ঠাঁকুরগাঁও থেকে বিউটি আখতার ★ / ৪৫৯ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

শেয়ার করুন……………
ঠাঁকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার প্রত্যন্ত গ্রামে পেশায় একজন ভ্যানচালক মকিমউদ্দীন,দারিদ্রের কষাঘাতে ইচ্ছা থাকলেও যার পড়াশুনা হয়নি, যার অক্ষর জ্ঞান কেবল কোনোমতে নাম দস্তখত।

কর্মজীবনের শুরু থেকে দীর্ঘ ২৮ বছর পা চালিত ভ্যান চালিয়েছেন তিনি। বর্তমানে চালান ব্যাটারিচালিত ভ্যান । সেই মকিমউদ্দীনই আজ ভ্যান চালিয়ে দুই ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন সূদুর চীন দেশে।

নিজের পেশা ভ্যানচালক হলেও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন। এ প্রেরণা তিনি পেয়েছেন তাঁর দৃঢ়চেতা স্ত্রী হোসনে আরা বেগম ও দুই ছেলে হবিবুর রহমান ও আবুল হাসিমের দারিদ্রকে জয় করে শিক্ষা চালিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা থেকে।

বড় ছেলে হাবিবুর রহমান চীনের জিয়াংসু ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচার অটোমেশন বিভাগে পড়াশোনা করছেন। আর ছোট ছেলে আবুল হাসিম একই বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছেন।

ভ্যানচালক হয়েও দেশের দরিদ্রদের শিক্ষার ব্যাপারে যে দৃষ্টান্ত রেখে যাচ্ছেন মকিম উদ্দিনের পরিবার, তা পরিপূর্ণ সাফল্যের মুখ দেখুক আশা এলাকাবাসীর ।

এটা এখন এলাকার চা’র দোকান, গাছ তলা বা নদীপাড়ের আড্ডা, স্কুল- কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে এমনকি বিভিন্ন বাড়ির মধ্যেও তুমুল চর্চ্চার বিষয়। একজন অবহেলিত ভ্যানচালক ও তার দৃঢ়চেতা স্ত্রীর সাহস ও কৃতিত্ব দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd