• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

গিয়াস উদ্দিন তাহেরিকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা

ব্রাহ্মণবারিয়া সংবাদদাতা ★ / ৩৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন……………
আলোচিত ইসলামি বক্তা ও আহলে সুন্নাত ওয়াল জামাআত জাতীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি গিয়াস উদ্দিন আত–তাহেরিসহ ১৬ জনের নামে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য এবং স্থানীয় একটি মাদরাসায় ভাঙচুরের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় গত ৮ সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদী বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীমুড়া গ্রামের ফরিদুল ভূইয়া। বৃহস্পতিবার মামলার এজাহারের কপি ইনডিপেনডেন্টের হাতে এসেছে।

এ মামলায় ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার ২ আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, ৬ সেপ্টেম্বর আসামিরা লাঠি, লোহার পাইপ, রড, ইট-পাটকেল এবং অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে বিজয়নগর ডাকবাংলো মোড়ে অবস্থান নিয়ে দেশ বরেণ্য আলেম, হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমানকে উদ্দেশ্যে করে কুরুচিপূর্ণ, অশ্লীল, মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দিয়ে তাণ্ডবলীলা চালিয়ে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করে ফেসবুকে প্রচার করে। তারা জশনে জুলুসের নামে র‍্যালি করে তাদের এলাকা অতিক্রম করে কওমী অধ্যুষিত এলাকা চম্পনগরে প্রবেশ করে রাস্তার পাশে থাকা ফুরকানিয়া মাদরাসায় ইটপাটকেল ছুড়ে, কুপিয়ে মাদোসার দরজা-জানালা ভাঙচুর করে ২ লাখ টাকার ক্ষতি করে।

মামলায় প্রধান আসামি করা হয় বিজয়নগর দৌলতবাড়ি দরবার শরীফের শাহ সুফী খাজা নাঈম উদ্দিন আহমেদকে (৫০)। ৪ নম্বর আসামি করা হয়েছে মুফতি গিয়াস উদ্দিন আত–তাহেরিকে (৪০)। আবদুর রহমান সরকার নাঈমী (৩০), মো. জাকির হোসেন জাক্কু (৫৫) এ মামলার ২ ও ৩ নম্বর আসামি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘মামলার আসামি জাকির হোসেন জাক্কুকে গত মঙ্গলবার দিনগত রাতে আখাউড়া থেকে এবং আসামি হুমায়ুন মিয়াকে (৪০) বিজয়নগরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd