• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

এনসিপি ” কালাজ্বরে ভুগছে আর জামায়াতের কোলে বসে মদ পান করছে ” মন্তব্য করেন সাবেক নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান।

বিজয় একাত্তর ডেক্স ★ / ৪৫৬ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

এনসিপি কালাজ্বরে ভুগছে আর জামায়াতের কোলে বসে শুরা/ মদ/ সরবত পান করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান।

বুধবার বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেফতার দেখানো শেষে হাজতখানার দিকে নিয়ে যাওয়ার সময় এ মন্তব্য করেন তিনি।

ছবি: সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান

এ সময় জাহান খান বলেন, এনসিপি আতুরঘরে কালাজ্বরে ভুগছে আর জামায়াত ইসলামের কোলে বসে শুরা (মদ/শরবত) পান করছে। ইউনূস জামায়াতের সঙ্গে আঁতাত প্রেম করে, অবৈধ প্রেম করে টিকে আছে। এই প্রেম বেশি দিন টিকবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবার জীবন্ত হবে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। সুযোগ পেলে নির্বাচন করব। তখন এক সাংবাদিক প্রশ্ন করেন তাহলে জুলাই আগস্টের বিষয়ে কী হবে?

উত্তরে শাজাহান খান বলেন, জুলাই-আগস্টের ঘটনার জন্য যদি জবাবদিহিতা করতে হয় করব। অনুশোচনা প্রকাশ করতে হলে করবো।

সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আগে সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে হবে। তোমরা লিখতেও পারোনা, দেখাতেও পারো না। এরপর ধীরে ধীরে তাকে হাজতখানার মধ্যে প্রবেশ করানো হয়।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেফতার করা হয়। এরপর দফায় দফায় রিমান্ডে নেওয়া হয় তাকে। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd