• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক !

সাতক্ষীরায় চাঁদা আদায়ের সময় সেনাবাহিনীর হাতে তিন সমন্বয়ক আটক !

সাতক্ষীরা সংবাদদাতা ★ / ৩৫২ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

শেয়ার করুন………
সাতক্ষীরা দেবহাটায় চাঁদা আদায় করতে গিয়ে সেনাবাহিনীর হাতে ৩ সমন্বয়ক আটক হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার পুষ্পকাটি গ্রামে ইউপি সদস্য গোলাম রব্বানীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক হওয়া সমন্বয়করা হলেন দেবহাটা উপজেলার বহেরা গ্রামের আব্দুল আলিমের ছেলে নাহিদ হাসান, শ্যামনগর উপজেলার কৈখালি গ্রামের আত্তাব মোল্যার ছেলে আব্দুর রহিম ও আশাশুনি উপজেলার আব্দুর রহমান নামের এক সমন্বয়ক।

ইউপি সদস্য গোলাম রব্বানী ও তার ভাই আব্দুর রব জানান, দুপুরে তার বাড়িতে ৫জন বাড়ির ভেতরে প্রবেশ করে নিজেদের পুলিশ পরিচয় দেয়।

তাদের মধ্যে ৩জন গোলাম রব্বানীর ঘরে এবং বাকি ২জন আব্দুর রবের ঘরে প্রবেশ করে অস্ত্র দেখিয়ে ঘরে থাকা ব্যবসার টাকা ও স্বর্ণলাঙ্কর নিয়ে দুজন পালিয়ে যায়। এছাড়া বাকি ৩ জনকে আটকে রেখে সাতক্ষীরা সেনা ক্যাম্পে খবর দিলে একটি ইউনিট এসে তাদের গ্রেপ্তার করে।

এদিকে দেবহাটা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজ জানান, আওয়ামী লীগের সময়ে রব্বানী মেম্বর বিভিন্ন অপকর্ম করেছে। তাই জেলা সমন্বয়করা তাকে ধরতে যায়।
তারা আমাকে জানালে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাই। কিন্তু ওই বাড়ির লোকজন মিথ্যা অভিযোগ এনে সমন্বয়কদের ডাকাত বলে অপপ্রচার দিয়ে তাদেরকে ফাঁসিয়েছে।
এ রিপোর্ট লেখা পযন্ত ইউপি সদস্যর স্ত্রী বাড়ি হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, তিনজন সমন্বয়ক আটকের খবর শুনেছি।

কিন্তু তাদের সেনা বাহিনীর নিয়ে যাওয়ায় আপাতত কোন কিছু বলতে পারছি না।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd