• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

আজকের মধ্যে যুদ্ধবিরতি চায় ইসরায়েল, খামেনির সম্মতির অপেক্ষা

বিজয় একাত্তর ডেক্স ★ / ৩১৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

শেয়ার করুন…………..
ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করতে চায় ইসরায়েল—এমন বার্তা দিয়েছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। তবে এই যুদ্ধবিরতির চূড়ান্ত সিদ্ধান্ত এখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপর নির্ভর করছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম মিডলইস্ট মনিটর।

ইসরায়েলি সরকারি সম্প্রচার সংস্থা ক্যান-এর বরাতে জানা যায়, তেলআবিব চাইছে আগামী কয়েক দিনের মধ্যেই সামরিক অভিযান শেষ করতে। এমনকি খামেনি সম্মত হলে আগামীকালই যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে।

ইসরায়েলি এক কর্মকর্তা বলেন, ‘আমরা সংঘাত দীর্ঘায়িত করতে চাই না। আমাদের লক্ষ্য পূরণ প্রায় সম্পন্ন হয়েছে। তবে যদি খামেনি উত্তেজনা বাড়িয়ে তোলেন, তাহলে যুদ্ধ আরও দীর্ঘ হতে পারে।

ইসরায়েল দাবি করেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস না হলেও এতে গুরুতর ক্ষতি হয়েছে। তাদের ভাষায়, ‘অপারেশন রাইজিং লায়ন’ এর মাধ্যমে ইরানের সামরিক ও পরমাণু সক্ষমতা অনেকটা পেছনে ঠেলে দেওয়া সম্ভব হয়েছে।

ইসরায়েলি কর্মকর্তারা আরও সতর্ক করে বলেছেন, যদি খামেনি মার্কিন বাহিনী বা যুক্তরাষ্ট্রের স্বার্থে হামলার নির্দেশ দেন, তাহলে যুক্তরাষ্ট্রের তরফ থেকে পাল্টা প্রতিক্রিয়া মারাত্মক রূপ নিতে পারে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এই বক্তব্য একটি কৌশলগত বার্তা, যার মাধ্যমে তেহরানের ওপর চাপ তৈরি করা হচ্ছে যুদ্ধ থেকে সরে আসার জন্য। এখন দেখার বিষয়, ইরান কী পদক্ষেপ নেয়—যুদ্ধবিরতির পথে এগোবে, নাকি প্রতিশোধ চালিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd