• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরব,প্রশ্ন কখন নয়, কীভাবে’: এনডিটিভিকে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় তারেক রহমানের জাতিসংঘের সফর সংক্ষিপ্ত ‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীর গ্রেপ্তার চান যুবদল সভাপতি অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম, এখন চাওয়া উচিত হবে না: ডা. জাহেদ বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

কোটার বিরুদ্ধে আন্দোলন করে আবার কোটা চালু কি ‘বাটপারি’ নয়, প্রশ্ন ঢাবি অধ্যাপকের

বিজয় একাত্তর ডেক্স ★ / ৫২১ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

শেয়ার করুন……….
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন মনে করেন, কোটার বিরুদ্ধে রক্তক্ষয়ী আন্দোলনের পর যদি আবার সেই কোটা ব্যবস্থা চালু করা হয়, তাহলে তা হবে ‘বাটপারি’।

সোমবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি সরাসরি প্রশ্ন তোলেন— “কোটার বিরুদ্ধে আন্দোলন করে এখন আবার কোটা চালু করা কি বাটপারি নয়?

ড. মামুন আরও লিখেছেন, “জুলাই গণঅভ্যুত্থান, কোটা, জাতীয় সংস্কারক, ‘জাতীয় বীর’, দেশের ৬৪টা জেলায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’— এসব কিছুকে এখন পণ্যে রূপান্তরিত করার প্রবণতা দেখা যাচ্ছে। অভ্যুত্থানের মূল্যবোধের চেয়ে এখন যেন ব্যক্তিগত স্বার্থ বড় হয়ে উঠছে।

তিনি আরও যুক্ত করেন, “যা করা দরকার, যা করলে দেশের ও দেশের মানুষের মঙ্গল হয়—সেদিকে কারও নজর নেই। তাহলে আগের শাসকের সঙ্গে পার্থক্য কোথায়? জুলাই অভ্যুত্থানে মানুষ কি কোনো দলের স্বার্থে নেমেছিল, নাকি ব্যক্তিগত সুবিধার জন্য? তাহলে এখন কেন সবাই ‘পয়েন্ট স্কোরিং’ খেলায় মেতে উঠেছে?”

ড. মামুনের মতে, একদিকে কোটাবিরোধী আন্দোলন এবং অন্যদিকে একই দাবিদারদের কোটা পুনর্বহালের পক্ষাবলম্বন—এই দ্বৈত মানসিকতা জাতিকে বিভ্রান্ত করছে। ব্যক্তিস্বার্থ, রাজনৈতিক স্ট্যান্টবাজি কিংবা ‘বীর’ তকমা পাওয়ার প্রতিযোগিতা—এসব থেকে বের হয়ে সত্যিকার অর্থে সংস্কার ও জনকল্যাণের রাজনীতি প্রয়োজন বলে মনে করেন তিনি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd