• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

চাঁপাইনবাবগঞ্জে ৭ শিক্ষকের বিদ্যালয়ে ৫ পরীক্ষার্থী, ৪ জনই ফেল

চাঁপাইনবাবগঞ্জের জেলা সংবাদদাতা ★ / ৮৪৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

শেয়ার করুন…………..
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানে রয়েছেন ৭ জন শিক্ষক। এখান থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ৫ শিক্ষার্থী অংশ নিয়েছিল। তাদের মধ্যে ৪ জনই ফেল করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসির ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত হয়েছে স্কুল কর্তৃপক্ষ।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ঘোষিত ফলাফলে দেখা যায়, আলাতুলি উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয়া ৫ জনের সবাই মানবিক বিভাগের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন পাস করলেও বাকি সবাই ফেল করেছেন।

শিক্ষকরা জানান, আলাতুলি উচ্চ বিদ্যালয়টি ভারতীয় সীমান্তবর্তী চরাঞ্চলের প্রত্যন্ত এলাকায় অবস্থিত। এখানকার বেশিরভাগ মানুষ নিম্নআয়ের। ফলে এখানকার শিক্ষার্থীদের বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি পরিবারের আয়ের কাজে অংশ নিতে হয়। এসব কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিতি কম থাকায় লেখাপড়ায় ক্ষেত্রে কিছু ঘাটতি থেকে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদুজ্জামান জানান, এই বিদ্যালয় থেকে এবার ৭ শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল। এরমধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৩ জন ছেলে ও ২ জন মেয়ে। বাকি ২ জন পরীক্ষায় অংশ নেয়নি। এখানে শিক্ষকের সংকট রয়েছে। এছাড়া এখানকার মেয়েদের বাল্যবিয়ে হয়ে যায়। ছেলেরা ক্লাসে উপস্থিত থাকতে চায় না। ফরে প্রতিষ্ঠানের রেজাল্ট খারাপ হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের বিদ্যালয়টি এমপিওভুক্ত। ৭ জন শিক্ষক রয়েছেন। দীর্ঘদিন ধরে ইংরেজি বিষয়ের শিক্ষক নেই। ফলে বিদ্যালয়ে ইংরেজি পাঠদান ব্যাহত হচ্ছে। আগামীতে বিদ্যালয়ে পড়ালেখার বিষয়ে আরও ভালোভাবে নজর দেয়া হবে।

এ বিষয়ে চাঁপাইনববাগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার জানান, ‘এবারের এসএসসি পরীক্ষায় যেসব বিদ্যালয়ে ফলাফল খারাপ হয়েছে, তাদের পড়ালেখা ও শিক্ষক এবং শিক্ষার্থীদের উপস্থিতি মনিটরিং করা হবে। ঝরে পড়া শিক্ষার্থীদের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে আলাদাভাবে শিক্ষার সুযোগ করে দেয়া হবে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ. ন. ম মোফাখাখারুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় পাসের হার ৮১ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮২৪ জন শিক্ষার্থী। এবারের পরীক্ষার ফলাফলে রাজশাহী বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd