• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

এনসিপির নিবন্ধনে ২৫ উপজেলায় পূরণ হয়নি ২০০ ভোটারের শর্ত, পাচ্ছনা নিবন্ধন

এম আকবর আলী ★ / ৫৬৯ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

শেয়ার করুন…………..
নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছিল ১৪৪টি দল। তবে প্রাথমিক বাছাইয়ে কোনো দলই নিবন্ধনের শর্ত শতভাগ পূরণ করতে পারেনি। এদের মধ্যে গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অন্যতম।

জানা গেছে, দলটি ২৫ উপজেলায় প্রয়োজনীয় ২০০ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে এবং আবেদনে বেশ কিছু ত্রুটিও রয়েছে। ইসি তাদের এসব ত্রুটি সংশোধনের জন্য ১৫ দিন সময় দিয়েছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণে সব দলেই তথ্যের ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে ১৫ দিনের সময় দিয়ে চিঠি পাঠানো হচ্ছে।

এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে ইসি থেকে দেওয়া চিঠিতে দলের আবেদনে বেশ কিছু ত্রুটি তুলে ধরা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ঠিকানাসহ দলের সব কার্যকর জেলা দপ্তরের তালিকা না দেওয়া, ২৫টি উপজেলায় প্রয়োজনীয় সংখ্যক ভোটারের স্বাক্ষর না পাওয়া, এবং আবেদনের সঙ্গে সংযুক্ত তহবিলের বিবরণীতে তহবিলের পরিমাণ উল্লেখ না থাকা।

এছাড়াও দলের গঠনতন্ত্রেও ত্রুটি রয়েছে। চিঠিতে বলা হয়েছে, দলটির গঠনতন্ত্রে কেন্দ্রীয় সংসদীয় বোর্ড কর্তৃক প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার বিধান নেই এবং দলের প্রধানের প্রত্যয়নপত্র সংযুক্ত করা হয়নি।

ইসি সূত্র জানিয়েছে, মঙ্গলবার থেকে ধাপে ধাপে ১৪৪টি দলকে ত্রুটি সংশোধনের জন্য চিঠি দেওয়া হচ্ছে। চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে তথ্য সরবরাহ না করলে দল নিবন্ধন পাওয়ার অযোগ্য বিবেচিত হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন প্রত্যাশী দলগুলোর আবেদন যাচাই-বাছাই চলছে। দৈনিক আজকের পত্রিকায় এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd