• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

এনসিপির দুই নেতার পদত্যাগ, ফেসবুকে ঘোষণা, গোপালগঞ্জ তান্ডবের ক্ষোভ

বিজয় একাত্তর ডেক্স ★ / ৪৩৬ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

শেয়ার করুন……………
জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ফেনীর সোনাগাজী উপজেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন দুই নেতা। কমিটি ঘোষণার এক মাসের মাথায় তারা ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করলেন।

দল থেকে পদত্যাগ করা দুই নেতার নাম ইসমাইল হোসাইন ও ইঞ্জিনিয়ার আলাউদ্দিন। শুক্রবার (১৮ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন তারা।

এনসিপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গত ২০ জুন সোনাগাজী উপজেলা কমিটির ২০ সদস্যের নাম ঘোষণা করা হয়েছিল। কমিটিতে ইসমাইল হোসাইন ও প্রকৌশলী আলাউদ্দিন সদস্য পদে ছিলেন।

ইসমাইল হোসাইন তার স্ট্যাটাসে লেখেন, ‘সোনাগাজী উপজেলা এনসিপি পদ থেকে অব্যাহতি নিলাম।’

পদত্যাগের বিষয়ে গণমাধ্যমে তিনি বলেন, আমি জাতীয়তাবাদী দল বিএনপির পরিবারের লোক।

দীর্ঘদিন বিএনপির রাজনীতি করায় মামলা-হামলার শিকার হয়েছি। এনসিপির উপজেলা কমিটিতে আমাকে রাখার বিষয়ে পূর্বে কোনো অবগত করা হয়নি, এমনকি আমি তাদের কোনো কর্মসূচিতেও অংশগ্রহণ করিনি। এদিকে গোপালগঞ্জের তান্ডবের বিষয়ে আমি ঘৃন্না নিয়ে আমি পদত্যাগ করেছি।
ফেসবুক স্ট্যাটাসে প্রকৌশলী আলাউদ্দিন লেখেন, সোনাগাজী উপজেলা এনসিপির সদস্য পদ থেকে অব্যাহতি নিলাম।এনসিপির সোনাগাজী উপজেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন বলেন,আলাউদ্দিন আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন যে, তিনি উপজেলা কমিটিতে কাজ করতে আগ্রহী নন এবং জেলা কমিটিতে কাজ করতে চান। তবে ইসমাইল হোসেন আমাদেরকে কিছু জানায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd