• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরব,প্রশ্ন কখন নয়, কীভাবে’: এনডিটিভিকে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় তারেক রহমানের জাতিসংঘের সফর সংক্ষিপ্ত ‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীর গ্রেপ্তার চান যুবদল সভাপতি অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম, এখন চাওয়া উচিত হবে না: ডা. জাহেদ বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু

সাতক্ষীরা (তালা) উপজেলা সংবাদদাতা ★ / ৫১০ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

শেয়ার করুন……………
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে মাদরাসা শিক্ষক শরিফুল গাজী (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২০ জুলাই) পড়ন্ত বিকেলে শাহাপুর মাদরাসার সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন হামলাকারী যুবক রাজু গাজী (৩৬)।

নিহত শিক্ষক শরিফুল গাজী হরিহর গ্রামের মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে। আর নিহত রাজু গাজী একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর ছেলে। স্থানীয়দের ভাষ্য, রাজু দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন বলেন, ‘রাজু গাজী শিক্ষক শরিফুলকে মাদরাসার সামনে ডেকে এনে হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই শিক্ষক শরিফুলের মৃত্যু হয়। পরে গ্রামবাসীরা রাজুকে ধরে গণপিটুনি দেয়, এতে সেও মারা যায়।

স্থানীয়দের বরাতে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন জানান, ‘দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে মাদরাসা শিক্ষক শরিফুল গাজীকে কুপিয়ে হত্যা করে রাজু গাজী। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা তাকে আটক করে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উভয়ের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd