• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরব,প্রশ্ন কখন নয়, কীভাবে’: এনডিটিভিকে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় তারেক রহমানের জাতিসংঘের সফর সংক্ষিপ্ত ‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীর গ্রেপ্তার চান যুবদল সভাপতি অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম, এখন চাওয়া উচিত হবে না: ডা. জাহেদ বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

ডাকাতি, ছিনতাই প্রতিরোধে ব্যর্থ, ওসির জন্য শাড়ি-চুড়ি নিয়ে এলো জনতা !

কিশোরগঞ্জ সংবাদদাতা ★ / ৩৭৭ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

শেয়ার করুন………………
ছিনতাই ও ডাকাতির প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে কিশোরগঞ্জের ভৈরবে স্থানীয় কয়েকশো জনতা থানায় বিক্ষোভ করেছেন। এসময় তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ (রুহানী)-এর জন্য উপহার হিসেবে শাড়ি ও চুড়ি নিয়ে আসেন। আজ শনিবার (২ আগস্ট) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ জনতা পুলিশকে তিন দিনের মধ্যে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দিয়েছেন। ওসি খন্দকার ফুয়াদ ও উপপরিদর্শক (এসআই) এমদাদুর রহমান বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, ভৈরব শহরের কোনো সড়ক এখন আর নিরাপদ নেই। কেবল রাতে নয়, দিনের বেলায়ও ছিনতাইকারীরা পথচারীদের সর্বস্ব লুটে নিচ্ছে। ছিনতাইকারীরা টাকা ও মোবাইল ফোন নিয়েই ক্ষান্ত হচ্ছে না, অনেক সময় ছুরিকাঘাত করে আহতও করছে। শত চেষ্টা করেও ছিনতাই কমছে না এবং এর পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা সুস্পষ্ট বলে তারা জানান।

তারা আরও বলেন, পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই পরিস্থিতি এতটা নাজুক হয়েছে। পুলিশের ক্রমাগত ব্যর্থতার প্রতীক হিসেবেই ওসির জন্য শাড়ি ও চুড়ি আনা হয়েছে। তারা বলেন, ছিনতাই প্রতিরোধে ব্যর্থ হলে ওসি যেন শাড়ি-চুড়ি পরে অফিস করেন।

বিক্ষোভকারীরা পুলিশকে তিন দিনের মধ্যে ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং ছিনতাই পুরোপুরি বন্ধ করার দাবি জানান। অন্যথায় পুলিশের বিরুদ্ধে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দেন তারা। থানায় বিক্ষোভের আগে ঢাকা-সিলেট মহাসড়কের ‘দুর্জয় ভৈরব’ চত্বরে ছাত্র ও যুবসমাজের ব্যানারে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন মনিরুজ্জামান, আজহারুল ইসলাম, নূরে আলম, শাহরিয়ার মোস্তুফা, মো. রিয়াদ, হান্নান আহমেদ, মো. জিহাদ এবং ছিনতাইয়ের শিকার ফারদিন আহমেদ।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd