• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আসছেন তিন নতুন মুখ ডিসেম্বরে দেশে ফেরার সিদ্ধান্তে অনড় শেখ হাসিনা, বললেন ‘যে পরিণতিই হোক, জনগণের কাছে ফিরব’ বাড্ডা ও গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল রাবিতে র‍্যাগিংসহ বিভিন্ন অভিযোগে ৯৯ শিক্ষার্থীর সাজা, ১৮ জনের ছাত্রত্ব স্থগিত সিলেটে বাড়ছে ডেঙ্গু, রোগী শনাক্ত ৮ বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরব,প্রশ্ন কখন নয়, কীভাবে’: এনডিটিভিকে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় তারেক রহমানের জাতিসংঘের সফর সংক্ষিপ্ত ‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীর গ্রেপ্তার চান যুবদল সভাপতি

আরো একটি নতুন দল লিবারেল পার্টি (ইউএলপি)’ নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

এম আকবর আলী ★ / ৪৫৩ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

শেয়ার করুন……………….
লেবার পার্টি বাংলাদেশ থেকে বের হয়ে ‘ইউনাইটেড লিবারেল পার্টি (ইউএলপি)’ নামে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নতুন এই দলের আত্মপ্রকাশ ঘটে। লেবার পার্টি বাংলাদেশের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা আমিনুল ইসলামের নেতৃত্বে এ দল গঠন হয়।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, বাংলাদেশের রাজনীতির বড় দুর্ভাগ্য।

রাজনৈতিক সংস্কৃতিতে নানা কারণে তাঁরা একতার বন্ধনে আবদ্ধ থাকতে পারেন না। এ জন্য শুধু এই দল দায়ী নয়। তাঁর নিজের দল জাতীয় পার্টিও বহু ভাগে বিভক্ত। আরো অনেক রাজনৈতিক দল একই নামে ব্র্যাকেটবন্দি হয়ে ভিন্ন পরিচয়ে রাজনৈতিক অঙ্গনে আত্মপ্রকাশ করছে।

এটা ভালো কথা নয়।
নতুন দলের প্রতি শুভেচ্ছা জানিয়ে মোস্তফা জামাল হায়দার বলেন, লেবার পার্টি কয়েকবার ভেঙেছে। তবে এবার নতুন নামে আত্মপ্রকাশ করায় তিনি বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন।

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা নতুন দলকে স্বাগত জানিয়ে বলেন, ৫ আগস্ট না এলে এই দলের মতো অনেক দলেরই আত্মপ্রকাশ হতো না।

তিনি আশা করেন, নতুন দল রাজনীতির মাঠে নিজের সঠিক অবস্থান তুলে ধরবে।
ইউএলপির চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে ১২ দলীয় জোটের সঙ্গে আছেন। আগামী দিনে যা-ই হোক, তার দ্বারা অনৈতিক কিছু হবে না। জোটের সিদ্ধান্তের তিনি বাইরে যাবেন না। ১২ দলীয় জোটের মতো তিনিও বিএনপির সঙ্গে থাকবেন।

অনুষ্ঠানে ইউএলপির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জ্যেষ্ঠ সহসভাপতি মো. হুমায়ুন কবির; সহসভাপতি শওকত হোসেন চৌধুরী, ফেরদৌস, মুফতি আবদুল্লাহ; ভারপ্রাপ্ত মহাসচিব মো. আশরাফুল আলম সৈকতের নাম ঘোষণা করা হয়েছে। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ১২ দলীয় জোটের অন্য নেতারাও বক্তব্য দেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd