• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

আত্মগোপনে থাকা ডিবির সাবেক এসআই হাসানকে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ

রাজশাহী জেলা সংবাদদাতা ★ / ২৯৩ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

শেয়ার করুন…………………
রাজশাহীতে পুলিশের সাবেক এসআই মাহবুব হাসান ওরফে ডিবি হাসানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। শনিবার (২৩ আগস্ট) রাতে মহানগরীর ভদ্রা হজের মোড় এলাকায় অবস্থিত হাসানের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে চন্দ্রিমা থানা পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

পুলিশ জানায়, মাহবুব হাসান রাজশাহী মহানগর ডিবি পুলিশের সাবেক সদস্য। গতবছর ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলার আসামি তিনি। তার বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ২০১৯ সালে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা আদায়ের অভিযোগে দায়ের করা মামলাও রয়েছে। নগরের গোরহাঙ্গা এলাকার ব্যবসায়ী মাসুদ রানা সরকার গত বছরের ২২ আগস্ট মামলাটি করেন।

এছাড়া মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় ও বিভিন্ন হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতেগত বছর তিনি চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

এ বিষয়ে মহানগরীর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, অভিযুক্ত ডিবি পুলিশের সাবেক এসআই হাসানকে নগরীর বোয়ালিয়া থানায় একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। যেহেতু তিনি আহত হয়েছেন তাই পুলিশ হেফাজতে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd