• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বিপুল ভোটে পাস

বিজয় একাত্তর ডেক্স ★ / ৬১৮ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন………….
জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ‘নিউইয়র্ক ঘোষণা’ নামের এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪২টি দেশ, বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ১০টি, আর ভোটদানে বিরত ছিল ১২টি দেশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত এই ভোটাভুটিতে প্রস্তাবটি উত্থাপন করে ফ্রান্স ও সৌদি আরব। ঘোষণাটিতে একদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার নিন্দা জানানো হয়েছে, অপরদিকে গাজায় ইসরাইলের অবরোধ, বোমাবর্ষণ ও মানবিক বিপর্যয়েরও সমালোচনা করা হয়েছে।

ঘোষণায় ফিলিস্তিন ও ইসরাইল—দুই রাষ্ট্র সমাধানের জন্য একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে গাজা উপত্যকায় চলমান সংঘাতের অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানানো হয়েছে।

তবে, ইসরাইল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই ঘোষণা দেন, ফিলিস্তিন কখনোই স্বাধীন রাষ্ট্র হবে না। ভোটের পর ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন বলেন, ‘এই ঘোষণায় হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত না করাটা প্রমাণ করে যে সাধারণ পরিষদ এখন বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে।

অন্যদিকে, হামাস এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং একে দ্বি-রাষ্ট্র সমাধানের পথে একটি ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হিসেবে দেখছে। তারা আশা করছে, এই প্রস্তাবের ভিত্তিতে আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় জাতিসংঘের উচ্চপর্যায়ের সাধারণ সভায় কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে।

বিশ্ব সম্প্রদায়ের মধ্যে এই সিদ্ধান্তকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, জাতিসংঘ জানিয়েছে, তারা এই ঘোষণার বাস্তবায়নে অনড় রয়েছে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের পথে অগ্রসর হওয়ার জন্য সব সদস্য রাষ্ট্রকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd