• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আসছেন তিন নতুন মুখ ডিসেম্বরে দেশে ফেরার সিদ্ধান্তে অনড় শেখ হাসিনা, বললেন ‘যে পরিণতিই হোক, জনগণের কাছে ফিরব’ বাড্ডা ও গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল রাবিতে র‍্যাগিংসহ বিভিন্ন অভিযোগে ৯৯ শিক্ষার্থীর সাজা, ১৮ জনের ছাত্রত্ব স্থগিত সিলেটে বাড়ছে ডেঙ্গু, রোগী শনাক্ত ৮ বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরব,প্রশ্ন কখন নয়, কীভাবে’: এনডিটিভিকে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় তারেক রহমানের জাতিসংঘের সফর সংক্ষিপ্ত ‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীর গ্রেপ্তার চান যুবদল সভাপতি

অপহরণের নাটক সাজিয়েছেন ইমাম মুহিব্বুল্লাহ নিজেই

এস এম আকবর আলী, গাজীপুর ঘুরে এসে ★ / ৬৩১ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন………..
গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী (৬০) নিজেই অপহরণের নাটক সাজিয়েছেন। তিনি নিজেই নিজের পায়ে শিকল লাগিয়ে শুয়ে ছিলেন— এসব কিছুই তার নিজের পরিকল্পিত কাজ। তাকে পঞ্চগড়ে কেউ নিয়ে যায়নি বলে তদন্তে যুক্ত পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।

মুহিব্বুল্লাহ অপহরণের যে বর্ণনা দিয়েছেন এবং যে সময় ও স্থান থেকে তাকে তুলে নেওয়ার কথা বলেছেন, সেই সময়ের ওই এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ অপহরণের কোনো প্রমাণ পায়নি।

গত ২৪ অক্টোবর শুক্রবার জুমা আর নামাজ শেষে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতা কর্মী রা রাস্তা ব্যারিকেট দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আওয়ামী লীগ ও ইসকন কে দায়ী করে বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায়। এদিকে স্থানীয় সচেতন মহল জানান এটি একটি জামায়াত ইসলামের রাজনৈতিক প্রোপাকান্ড এটা ঠিক না শুধুই মিথ্যাচার মাত্র।

মুহিব্বুল্লাহ মিয়াজী সামাজিক মাধ্যমে মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মাদানী নামেই বেশি পরিচিত।

তিনি দাবি করেছিলেন, গত ২২ অক্টোবর সকাল ৭টার দিকে টঙ্গীর শিলমুন এক্সিস লিংক সিএনজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারের সামনে থেকে তাকে অপহরণ করে একটি অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয়। পরদিন পঞ্চগড়ে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধারের কথাও নিজেই সংবাদমাধ্যমে জানান।

তিনি আরও দাবি করেন, অপহরণের আগে টানা কয়েকদিন একের পর এক উড়ো চিঠির মাধ্যমে হুমকি পেয়েছিলেন এবং অপহরণের পর গোটা একটি দিন নির্যাতনের শিকার হন।

তবে মঙ্গলবার সকালে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ওই সময় ও এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দাবি করেছেন— মুফতি মুহিব্বুল্লাহ অপহৃত হননি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd