• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আসছেন তিন নতুন মুখ ডিসেম্বরে দেশে ফেরার সিদ্ধান্তে অনড় শেখ হাসিনা, বললেন ‘যে পরিণতিই হোক, জনগণের কাছে ফিরব’ বাড্ডা ও গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল রাবিতে র‍্যাগিংসহ বিভিন্ন অভিযোগে ৯৯ শিক্ষার্থীর সাজা, ১৮ জনের ছাত্রত্ব স্থগিত সিলেটে বাড়ছে ডেঙ্গু, রোগী শনাক্ত ৮ বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরব,প্রশ্ন কখন নয়, কীভাবে’: এনডিটিভিকে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় তারেক রহমানের জাতিসংঘের সফর সংক্ষিপ্ত ‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীর গ্রেপ্তার চান যুবদল সভাপতি

৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি।। জেল জরিমানা দুই শিবির সদস্যর

বিজয় একাত্তর ডেক্স ★ / ৬৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন………………..
‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি। এখন দেখছি আবার আপনাদের মেরে ঝুলিয়ে রাখতে হবে।’— রাজধানীর উত্তরায় হেলমেট না পরায় মোটরসাইকেলকে সিগন্যাল দেওয়ায় এভাবেই ট্রাফিক পুলিশ সর্জেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। তারা তুরাগ ছাত্র শিবিরের সক্রীয় সদস্য বলে জানান। তবে এ ঘটনায় দুজনকেই জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ অক্টোবর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার বিএনএস সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাজধানীর তুরাগের বাউনিয়া এলাকার মো. মফিজুল্লাহর ছেলে সাদিকুর রহমান এবং মফিজুর রহমানের ছেলে আব্দুর রহিম।

ডিএমপির ট্রাফিক পুলিশের উত্তরা পূর্ব জোনের সহকারী কমিশনার (এসি) মো. মাহবুবুর রহমান বুধবার রাতে গণমাধ্যমকে এসব নিশ্চিত করেছেন।

এসি মো. মাহবুবুর রহমান জানান, বুধবার সকালে ওই এলাকায় যানজট নিরসনের ডিউটি করছিলেন ট্রাফিক সার্জেন্ট আলী। সকাল ৯টার দিকে তিনি একটি মোটরসাইকেলকে হেলমেট না পরায় সিগন্যাল দেন। সে সঙ্গে আইন অনুযায়ী প্রসিকিউশন দাখিল (মামলা) করেন। তখন মোটরসাইকেলচালক সাদিকুর রহমান ও আরোহী মো. আব্দুর রহিম সার্জেন্ট আলীকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন এবং হুমকি দেন। সে সঙ্গে তারা সার্জেন্টকে হুমকি দিয়ে বলেন, ‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি। এখন দেখছি আবার আপনাদের মেরে ঝুলিয়ে রাখতে হবে।’

এসি মাহবুবুর রহমান আরও জানান, বিষয়টি সার্জেন্ট আলী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে উত্তরা পশ্চিম থানা-পুলিশের একটি টহল টিম তাদের আটক করে। পরে চালক ও আরোহীকে ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। তখন আদালত চালক সাদিকুর রহমানকে এক মাসের জেল এবং আরোহী আব্দুর রহিমকে ৫০০ টাকা জরিমানা করেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd