• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরব,প্রশ্ন কখন নয়, কীভাবে’: এনডিটিভিকে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় তারেক রহমানের জাতিসংঘের সফর সংক্ষিপ্ত ‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীর গ্রেপ্তার চান যুবদল সভাপতি অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম, এখন চাওয়া উচিত হবে না: ডা. জাহেদ বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

সরকার আ. লীগের লকডাউন কর্মসূচি সফল করে দিচ্ছে : গোলাম মাওলা রনি

বিজয় একাত্তর ডেক্স ★ / ৫৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন. ……………….
সরকার আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। বুধবার (১২ নভেম্বর) দেশের এক বেসরকারি টিভি চ্যানেলের এক টকশোতে এ মন্তব্য করেন তিনি।

গোলাম মাওলা রনি বলেন, সরকার বেসিক্যালি এখন বলছে, তোমরা লকডাউন পালন করো। এর চাইতে বড় সন্ত্রাস তো ২০১৪, ১৫, ১৬ সালে করা হয়েছে।

তখন সরকারের প্রতি মানুষের একটা আস্থা ছিল যে সরকার আমাদের রক্ষা করতে পারবে। কিন্তু এখন যে অবস্থা হয়ে গেছে যে সরকার আমাদেরকে রক্ষা করবে- এই বিশ্বাস নাগরিকদের মধ্যে নাই। যারাই করছে- এটা অপঘাত হতে পারে, আত্মঘাতী হতে পারে, কর্তৃপক্ষকে ফাঁসানোর জন্য হতে পারে, আওয়ামী লীগের কুকর্ম হতে পারে, দেশি-বিদেশি গোয়েন্দা সংস্থার হতে পারে। যত রকম সোর্স থেকে হোক না কেন, আলটিমেটলি যা হচ্ছে, তার সঙ্গে শতগুণ ভীতি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে।
যেটা রাষ্ট্রব্যবস্থাকে একটা ঝাঁকুনি দিয়েছে। এমন ঝাঁকুনি দিয়েছে যে এখন পুলিশ বলছে লকডাউন। এখন পুলিশ লকডাউন কার্যকর করে ফেলেছে। ওরা কথাটা আসলে বলবে শাটডাউন, কিন্তু ভুলে বলে ফেলছে হয়ত লকডাউন।
এখন সেই লকডাউন চলতেছে।
তিনি বলেন, একটা লকডাউন তো এরকম হয় না। লকডাউনে আপনি ঘরে থাকবেন, ঘর থেকে বের হবেন না। কিন্তু এখন মিছিল করছে, মিটিং করছে হরতালের মতো পিক্যাটিং যদি করা হয়, তাহলে তো এটা লকডাউন হয় না, এটা অনেকটা একটা শাটডাউনের মতো। ওরা বলছে লকডাউন, আর আওয়ামী লীগ আসলে শাটডাউনের মতো কাজকর্ম করছে, হরতাল করতেছে।

সরকার শাটডাউন প্রতিহত করতে গিয়ে বেসিক্যালি এখন বলছে তোমরা লকডাউন পালন করো। তোমরা ঘরে থাকো। পুরো জিনিসটা উল্টো হয়ে গেছে। সরকার তো অবশ্যই লকডাউন কর্মসূচি সফল করে দিচ্ছে। সরকারের তার নিজের প্রতি আস্থা নেই।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd