• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

পোড়া জিনিস বারবার পুড়িয়ে কি আ. লীগকে দমানো যাবে : মোস্তফা ফিরোজ

বিজয় একাত্তর ডেক্স ★ / ৪৮৭ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন…………….
পোড়া জিনিস বার বার পুড়িয়ে কি আওয়ামী লীগকে দমানো যাবে বলে প্রশ্ন করেছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। তিনি বলেন, ‘২৩ নম্বর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সেই বার বার পুড়িয়ে দেওয়া ভবনকে আবার পোড়ানো হলো।

ঝিনাইদহে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের ভাস্কর্য। তাতে কী হলো? কী এমন অর্জন হলো?’ সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

মোস্তফা ফিরোজ বলেন, ‘আওয়ামী লীগ উপস্থিত নেই। কিন্তু তার পরও লকডাউনের ঘোষণা দিয়ে যে পরিস্থিতি তারা তৈরি করল, তাতেই সবার মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে। আওয়ামী লীগ একাই এই কাজটা করল, যেখানে সেই অর্থে তাদের ফিজিক্যাল কোনো প্রেজেন্স নেই, তার মধ্যেই ৪০-৪৫ জনকে আটক করা হয়েছে। এতে আওয়ামী লীগ নিয়ে এখনো বুকের ভেতরে কম্পন আছে সেটা প্রমাণ হয়ে গেল।

সামনে আরো দিন আছে। তখন কী হবে?’
ফিরোজ আরো বলেন, ‘বারবার একই জিনিস পোড়ানো, ভাঙচুর করে বীরত্ব দেখিয়ে লাভ নেই। বরং জনগণকে সংগঠিত করা, জনগণকে বোঝানো যে আওয়ামী লীগের মতো খারাপ দল নেই। এটা বুঝিয়ে তাদেরকে রাজনৈতিকভাবে মানুষের ভেতর থেকে বিচ্যুত করতে হবে।

বারবার ভাঙা বাড়ি ভেঙে, ভাস্কর্য নষ্ট করে জয়ী হওয়া যাবে না। মানুষের মন থেকে আওয়ামী লীগকে বের করতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd