• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

অর্ধেকেরও বেশি দলকে বাইরে রেখে যে নির্বাচন সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবেই : জিল্লুর রহমান

এস এম আকবর আলী ★ / ৪৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন………………

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, ‘এই সরকারকে আরো খানিকটা সময় দেওয়ার জন্যে, নিজেদের দলগুলোকে আরো শক্তিশালী বা গুছিয়ে নেওয়ার চেষ্টা করার জন্যে অনেকেই বলতে পারে আমরা নির্বাচন করব না। আমরা এই নির্বাচন মানি না। জামায়াত বলছে নির্বাচনের পরিবেশ নেই। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রস্তুত নয়।

তাহলে সেই নির্বাচন কী হবে? এমনিতেই দেশের নিবন্ধিত প্রায় অর্ধেকেরও বেশি রাজনৈতিক দলকে বাইরে রেখে যে নির্বাচন সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবেই।’ সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, ‘এরা যদি নানা ড্রামার মধ্য দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ায় ড. ইউনূসের সরকার কি নির্বাচন করতে পারবেন? একটা নতুন সংকট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।’ জিল্লুর বলেন, ‘রাজনীতিটা বিলীন হয়ে গেছে।

নিঃশেষ হয়ে গেছে। ছোট দলগুলোর গুরুত্ব আছে। বিভিন্ন ইস্যুতে তারা কথা বলেন। রাজপথে থাকেন, টেলিভিশনের টক শোতে কথা বলেন। কিন্তু বট গাছের নিচে ছোট গাছ কোনোদিন জন্মায় না, লতাপাতা গজায়। এই দলগুলো যদি নিজেদের শক্তিশালী করতে চায়, তারা নিজেদের রাজনীতিটা মানুষের সামনে হাজির করুক।’

জিল্লুর আরো বলেন, ‘শোনা যাচ্ছে এনসিপি তারা মন্ত্রিত্ব চাইছে, আসন চাইছে। আবার জোরের সঙ্গে বলছে আমরা কারো দয়াদাক্ষিণ্য চাই না। সরকারের প্রধান এবং সরকারের কোনো কোনো উপদেষ্টা তাদের হয়ে তদবিরও করছেন বিএনপির সঙ্গে। মানুষ তো খুব বোকা না। মানুষ গত এক দেড় বছরে শুনেছে যে এনসিপি নেতারা বিএনপি সম্পর্কে কী বলেছেন।’


আপনার মতামত লিখুন :

One response to “অর্ধেকেরও বেশি দলকে বাইরে রেখে যে নির্বাচন সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবেই : জিল্লুর রহমান”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd