• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

প্রথম আলো,ডেইলি স্টার হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৩ জন গ্রেফতার, এ ঘটনায় গ্রেফতার সংখ্যা ৩১

বিজয় একাত্তর ডেক্স ★ / ২৯৪ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৩ (তিন) জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
December 24, 2025 , 6:37 pmবিষয়বস্তু: অপরাধ, পুলিশ, প্রেসবক্স, ফিচার
রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, লুটতরাজ ও অগ্নি সংযোগের ঘটনায় আরও ৩ (তিন) জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জাকির হোসেন শান্ত (২৯) ২। মোঃ স্বপন মন্ডল (৩০) ও ৩। নিয়াজ মাহমুদ ফারহান (২১)।

সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রমনা থানাধীন বেইলি রোড এলাকা থেকে মোঃ জাকির হোসেন শান্তকে ও বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১২:০৫ ঘটিকায় গাজীপুর জেলার টঙ্গী থানাধীন আব্দুল্লাহপুর মোড় এলাকা হতে মোঃ স্বপন মন্ডলকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ০১:১৫ ঘটিকায় ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়াজ মাহমুদ ফারহানকে গ্রেফতার করে ডিবি সাইবার উত্তর বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, ১৮ ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে ন্যক্কারজনক হামলা চালায় কতিপয় উচ্ছৃঙ্খল জনতা। উক্ত ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে ডিএমপি। ন্যক্কারজনক এই হামলার ঘটনায় এই নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা ৩১ (একত্রিশ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd