• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরব,প্রশ্ন কখন নয়, কীভাবে’: এনডিটিভিকে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় তারেক রহমানের জাতিসংঘের সফর সংক্ষিপ্ত ‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীর গ্রেপ্তার চান যুবদল সভাপতি অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম, এখন চাওয়া উচিত হবে না: ডা. জাহেদ বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

ইসরাইলিদের টাকায় চলা দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া

স্টাফ রিপোর্টার ★ / ৩০১ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

শেয়ার এবং ফলো করুন………………
গণ অধিকার পরিষদ থেকে চলে যাওয়ার প্রসঙ্গে ড. রেজা কিবরিয়া বলেছেন, যে দল ইসরাইলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বিভিন্ন সময়ে একাধিক দল বদলের প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, ‘প্রথমে আমি ছিলাম গণফোরামে, এটা ঠিক। কিন্তু ওখানে বিভিন্ন কারণে দলের মধ্যে কোন্দল হচ্ছিল। এমপি সংসদে যাবে কি না এটা নিয়ে দল বিভক্ত হয়ে গেল। এক গ্রুপ তাকে সংসদ বর্জন করতে বলেছিল, আরেক দল বলেছিল হি শুড জয়েন।’

গণ অধিকার পরিষদ প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, ‘জাফরুল্লাহ চৌধুরী সাহেবের কথায়, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে খুব সম্মান করতাম, উনি আমাকে খুব জোর দিলেন ওখানে যেতে। আমি ওখানে কিছুদিন ছিলাম, কিন্তু আমি ওখানে থাকার কোনো প্রশ্ন ওঠে না। যেখানে ইসরাইলিদের অধীনে তারা চলে, ইসরাইলিদের টাকায় যে দল চলে, আমি ওখানে থাকতে পারি না।

বিষয়টি আগে থেকে তার জানা ছিল না উল্লেখ করে রেজা কিবরিয়া বলেন, ‘আগে থেকে জানতাম না। তারপর মিটিংয়ের তথ্য প্রকাশ হয়ে গেল মিডিয়াতে। তার পরে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বললেন, তার (নূরুল হক নূর) সঙ্গে ৩টা জায়গায় মোসাদের মিটিং হয়েছে। তখন আমি জিনিসটা একেবারে নিশ্চিত হতে পারলাম।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd