• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রীর অভিনন্দন, পাশে থাকার অঙ্গীকার

এস এম আকবর আলী ★ / ২৩৭ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

শেয়ার এবং ফলো করুন…………………
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির নেতা তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক ফেসবুক বার্তায় তিনি এই বিজয়কে তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের মানুষের আস্থার প্রতিফলন হিসেবে অভিহিত করেন। ওই পোস্টে তারেক রহমান ও বিএনপিকে ট্যাগও করেন নরেন্দ্র মোদী।

বিজয় পরবর্তী এই শুভেচ্ছা বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) এক নির্ণায়ক জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি জনাব তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাই। এই জয় আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার বহিঃপ্রকাশ।

বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন যে, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত তার সমর্থন অব্যাহত রাখবে।

বার্তায় আরও বলা হয়, আমি আমাদের বহুমুখী সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং আমাদের সাধারণ উন্নয়নের লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আপনার সাথে কাজ করার প্রত্যাশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd