• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

বিএনপি ও তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন, একসঙ্গে কাজ করার অঙ্গীকার

বিজয় একাত্তর ডেক্স ★ / ৩১৫ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

শেয়ার এবং ফলো করুন……………….
বাংলাদেশে সফলভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে দেশটি।

নির্বাচনের পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হওয়া বাংলাদেশের জনগণের রাজনৈতিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণেরই প্রতিফলন। এই জয় উপলক্ষে বিজয়ী দল বিএনপি এবং দলটির শীর্ষ নেতা তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানায় দেশটি।

বিবৃতিতে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান অংশীদারত্ব ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তারা আশাবাদী। বিশেষ করে আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা এবং নিরাপত্তা ইস্যুতে দুই দেশ অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এখন সরকার গঠনের পথে রয়েছে।

দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে অতি সম্প্রতি দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার মাত্র ছয় দিনের মাথায় তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যান। ব্যক্তিগত শোক কাটিয়ে উঠে দলকে নির্বাচনে নেতৃত্ব দিয়ে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন বিএনপির এই শীর্ষ নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd