শেয়ার এবং ফলো করুন………….. …
তেহরানের বাসিন্দাদের সাময়িকভাবে শহর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দিয়েছে জাতীয় নিরাপত্তা পরিষদ।
ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের সাময়িকভাবে শহর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দিয়েছে জাতীয় নিরাপত্তা পরিষদ। এক বিবৃতিতে পরিষদ জানিয়েছে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে নাগরিকদের উচিত শান্ত ও সংযত থেকে যতটা সম্ভব অন্যান্য শহর বা নিরাপদ স্থানে চলে যাওয়া। তবে আতঙ্কিত না হয়ে সুশৃঙ্খলভাবে স্থানত্যাগের আহ্বান জানানো হয়েছে। খবর আল জাজিরার।
সরকারি নিরাপত্তা সংস্থার ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি বিবেচনায় এই সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে। যদিও নির্দিষ্ট কোনো হুমকির বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবুও রাজধানীর নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, রাজধানী ছাড়ার এ ধরনের পরামর্শ সাধারণত উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত বহন করে। ফলে তেহরানসহ আশপাশের অঞ্চলে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষক মহলও পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে।