• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

শহীদ’ লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের জীবনী

সুরাইয়া সুলতানা / ২৬৬ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

শেয়ার এবং ফলো করুন………………..
১৯৭৫ সালের ৩০ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের মনকষা গ্রামে লে. কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদ জন্মগ্রহণ করেন।

তিনি ১৯৯৬ সালে ৭ জুন ৩৪তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন।

কমিশন লাভের পর তিনি ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে আইও, এ্যাডজুট্যান্ট এবং কোয়ার্টার মাস্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তিনি সেনাসদর, প্রশাসনিক শাখায়, ১ প্যারা কমান্ডো ব্যাটালিয়ন এবং ১৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে (সাপোর্ট ব্যাটালিয়ন) বিভিন্ন গুরত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

২০০৫ সালে তিনি সিলেটের জালালাবাদ সেনানিবাসে প্যারাট্রুপারে প্রশিক্ষণ নিয়ে প্যারাকমান্ডো হিসেবে উত্তীর্ণ হন।

২০১১ সালের ২৬ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত তিনি র‌্যাব-১২ এর কোম্পানি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একই বছর ৩১ ডিসেম্বর থেকে ২০১৩ সালের ৭ ডিসেম্বর পর্যন্ত র‌্যাব ফোর্সেস সদর দফতরে ইন্টেলিজেন্স উইংয়ের উপপরিচালক এবং ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে এই উইংয়ের পরিচালকের দায়িত্বে ছিলেন।

দীর্ঘ ৫ বছর ৪ মাস র‌্যাবে কর্মরত অবস্থায় তাঁর ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা, আন্তরিকতা, সুনামের সঙ্গে পালন করেছেন। সন্ত্রাস, জঙ্গীবাদ ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকার জন্য তিনি বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা) এবং প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পুরস্কারে ভূষিত হন। নিষিদ্ধ জঙ্গী সংগঠন বিশেষ করে জেএমবি, হরকাতুল জিহাদ ও হিযবুত তাহরীরের সদস্যদের গ্রেফতারের ব্যাপারে লে. কর্নেল আজাদের অবদান রয়েছে। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd