শেয়ার এবং ফলো করুন…………….
সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার চালানো এই হামলায় মার্কিন দূতাবাসের একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) স্টেশনে ড্রোন হামলা চালানো হয় বলে জানা গেছে।
এর আগে দুটি ড্রোন দূতাবাস কমপ্লেক্সে আঘাত হানে বলে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব নিশ্চিত করে। তবে হামলার লক্ষ্য সিআইএর কোনও স্থাপনা ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দূতাবাস প্রাঙ্গণে অবস্থিত সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) একটি স্টেশন ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাস কমপ্লেক্সে দুটি ড্রোন আঘাত হানে। এ তথ্য যুক্তরাষ্ট্র ও সৌদি আরব উভয়ই নিশ্চিত করেছে। তবে হামলার লক্ষ্যবস্তু সিআইএর ওই স্থাপনাই ছিল কি না, সে বিষয়ে কোনও স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি।
ওয়াশিংটন পোস্টের হাতে পাওয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়, হামলায় দূতাবাস ভবনের ছাদের একটি অংশ ধসে পড়ে এবং ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ে।
প্রতিবেদন অনুযায়ী, হামলায় দূতাবাসের কাঠামোগত ক্ষতি হয়েছে। সেখানে কর্মরতদের ‘যেখানে আছেন সেখানেই থাকতে’ নির্দেশ দেয়া হয়েছে।
ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করতে বলল রাশিয়া
ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করতে বলল রাশিয়া
এদিকে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার পর একইদিন সৌদি আরবের এই রাজধানীতে ফের বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। বার্তাসংস্থা এএফপিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী সেসময় জানান, রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে। কূটনৈতিক কোয়ার্টার বা ডিপ্লোমেটিক কোয়ার্টারে সাধারণত বিদেশি কূটনীতিকরা থাকেন।