• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক !

এবার মার্কিন ঘনিষ্ঠ দ্বীপরাষ্ট্রের জাহাজে আইআরজিসির হামলা

বিজয় একাত্তর অনলাইন ডেক্স ★ / ১৪৬ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

শেয়ার এবং ফলো করুন……………
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, পারস্য উপসাগরে মার্কিন ঘনিষ্ঠ মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে তাদের বাহিনী হামলা চালিয়েছে। আইআরজিসির সংবাদমাধ্যম ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী লুইস পি নামের একটি তেলবাহী জাহাজ, যা সন্ত্রাসী আমেরিকার সম্পদগুলোর একটি, সেটিকে পারস্য উপসাগরের মাঝখানে ড্রোন হামলার মাধ্যমে আঘাত করা হয়েছে।’ খবর আল জাজিরার।

মার্শাল দ্বীপপুঞ্জ হলো প্রশান্ত মহাসাগরের একটি ছোট দ্বীপরাষ্ট্র। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘কমপ্যাক্ট অব ফ্রি অ্যাসোসিয়েশন’ চুক্তির আওতায় ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে এবং নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর অনেকাংশে নির্ভরশীল।

আন্তর্জাতিক নৌবাণিজ্যে মার্শাল দ্বীপপুঞ্জ একটি পরিচিত ‘ফ্ল্যাগ অব কনভিনিয়েন্স’ বা সুবিধাজনক পতাকা নিবন্ধনকারী দেশ হিসেবে পরিচিত। এর অর্থ হলো, বিশ্বের বিভিন্ন দেশের জাহাজ মালিকরা প্রশাসনিক সুবিধা ও কম খরচের কারণে তাদের জাহাজ মার্শাল দ্বীপপুঞ্জে নিবন্ধন করান এবং সেই দেশের পতাকা ব্যবহার করেন।

আইআরজিসির দাবি অনুযায়ী, ওই তেলবাহী জাহাজটি যুক্তরাষ্ট্রের সম্পদের অংশ হিসেবে বিবেচিত হওয়ায় সেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এ ঘটনার বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

এর আগে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে মাল্টার পতাকাবাহী প্রিমা নামক একটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তসনিম নিউজ এজেন্সির বরাতে আল-জাজিরার লাইভ আপডেটে এ খবর জানানো হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd