• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

৬ মাসে কারখানা বন্ধ ৯৫ , বেকার ৬২ হাজার: সিপিডি

এস এম আলী খাঁন ★ / ১৭৫ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

আইন-শৃঙ্খলার অবনতি এবং শিল্প কারখানা উৎপাদন কমে যাওয়ায় গত ৬ মাসে দেশে তিনটি অর্থনৈতিক অঞ্চলের ৯৫টি কারখানা বন্ধ হয়ে গেছে। একই সময়ে বেকার হয়েছে ৬২ হাজার মানুষ। এ তথ্য জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি।

সোমবার রাজধানীতে ‘নতুন সরকারের প্রথম ছয় মাস’ শীর্ষক এক সংলাপে এ তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানটি।

গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে রাজনৈতিক নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিপিডি জানায়, গত ছয় মাসে অর্থনীতির ৩১টি সূচকের মধ্যে ১৯টি সূচকেই অবনতি হয়েছে।

এসময় রাজস্ব আদায়ে ব্যর্থতা আর ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতার জন্য সরকারের সমালোচনা করেন সিপিডির গবেষকরা। একই সঙ্গে শিল্প উৎপাদন কমে যাওয়া এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমে যাওয়াকে অর্থনীতির বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করে সিপিডি।

সিপিডির গবেষকরা বলেন, বড় ধরনের রাজস্ব আয় ঘাটতিতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন কঠিন হবে। তবে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের সিদ্ধান্তের প্রশংসা করেন তারা।

নারায়ণগঞ্জে বন্ধ গার্মেন্টস কারখানা। ছবি: দৈনিক বিজয় একাত্তর

সংলাপে সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘আমাদের দুশ্চিন্তামূলক সংকেত হলো উনারা আবার এই প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিকীকরণ করার দিকে এগোচ্ছেন কি না। নিজের রাজনৈতিক দলের নেতাদের ঠিক রাখতে পারবেন কি না, আমলাদের ঠিকমতো রাখতে পারবেন কি না– এইটাই আমি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd