• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল

এস এম আলী খাঁন ★ / ১৩৪ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং সকল রাজবন্দির মুক্তির দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে বড় ধরনের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে দিনের আলোয় প্রকাশ্যে দেশের ৫০টিরও বেশি স্থানে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।

রাজধানী ঢাকার গুলশানে হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে দিনের সবচেয়ে বড় ও বর্ণাঢ্য মিছিলটি অনুষ্ঠিত হয়।

গুলশানের পাশাপাশি বরিশাল, ময়মনসিংহ, শরীয়তপুরসহ ঢাকার একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশাল আকারের বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।

মিছিলে সাধারণ মানুষের সরব উপস্থিতি ও সমর্থন ছিল চোখে পড়ার মতো, যা রাজপথের পরিবেশকে বেশ প্রাণবন্ত করে তোলে।

নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। বিভিন্ন স্থানে প্রতিকূল পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করেই তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যান।

এই ধারাবাহিক ও সুশৃঙ্খল মিছিলগুলোর খবর দেশের মূলধারার বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলটির নেতাকর্মীদের এমন সুসংগঠিত উপস্থিতি এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd