• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

ইউনূস সাহেব, আমার স্বামী হত্যার বিচার কোথায়? হাদির স্ত্রীর প্রশ্ন

বিজয় একাত্তর ডেক্স ★ / ৩৯৩ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

শেয়ার এবং ফলো করুন………………..
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রশ্ন করেছেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টা ৫ মিনিটে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করে তিনি বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাহেব, আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার কোথায়?’

রাবেয়া ইসলাম শম্পা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আপনারা যদি ভেবে থাকেন ফিরনাসের দায়িত্ব নেওয়ার কথা বলে তার বাবার হত্যার বিচার করবেন না, তাহলে সেটা আপনাদের ভুল ধারণা। ফিরনাস তার বাবাকে বিক্রি করে কোনো কিছু গ্রহণ করবে না। সব কিছুর আগে তার বাবার বিচার!’

তিনি আরো বলেন, ‘আপনারা ব্যস্ত নির্বাচন নিয়ে।

কিন্তু যে দেশে জুলাই অভ্যুত্থানের পরে দিনদুপুরে সবার সামনে দিয়ে একজনকে হত্যা করে পালিয়ে যাওয়া হয় এবং সবচেয়ে বড় দুর্ভাগ্য তার খুনিদের কোনো সুরাহা, বিচার হয় না সে দেশের মানুষ কিসের ভিত্তিতে ভোট দিতে যাবে। সুষ্ঠু- নিরপেক্ষ নির্বাচন আমাদের সবার কাম্য। কিন্তু আপনারা যা করছেন তাতে জনগণ আপনাদের বিশ্বাস করতে পারছে না।’
শহীদ ওসমান হাদির স্ত্রী বলেন, ‘সর্বশেষ কথা, ফিরনাস আর ওর মা কোনো রকমের প্রলোভনে পড়বে না, তা যা-ই হোক।

তারা ওসমান হাদির লড়াই দেখেছে যে নিজে কোনো কিছুতেই আপস করেনি, আর না আমরা করব। ফিরনাস তার বাবার হত্যার বিচার নিয়ে লড়ে যাবে এই দেশের মাটিতে বসেই।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd