• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

এক দিনে যমুনা সেতুতে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড

বিজয় একাত্তর ডেক্স ★ / ৪৯২ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

ঈদুল আজহা সামনে রেখে ঈদযাত্রার চূড়ান্ত সময়ের প্রভাব পড়েছে যমুনা সেতুতে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে পারাপার হয়েছে ৬৪ হাজার ২৮৩টি যানবাহন এবং আদায় হয়েছে ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা টোল, যা সেতু চালুর পর একদিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, বৃহস্পতিবার (৫ জুন) পূর্বমুখী ৪৩ হাজার ৩টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ২ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। এদিকে পশ্চিমমুখী যানবাহনের সংখ্যা ছিল ২১ হাজার ২৮০টি এবং আদায়কৃত টোল ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ২৫০ টাকা। যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ জানিয়েছেন, সেতু পশ্চিমে কড্ডার মোড় থেকে হাটিকুমরুল পর্যন্ত মহাসড়কে কোথাও বড় ধরনের যানজট দেখা যায়নি। মাঝে মাঝে কিছু স্থানে ধীরগতিতে চললেও সার্বিকভাবে যান চলাচল ছিল স্বাভাবিক। ঈদের ছুটির প্রথম দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে উত্তরবঙ্গমুখী যাত্রীর চাপ বেড়েছে। ঘরমুখো মানুষকে নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে মহাসড়ক ও সেতু এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd