• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

গাজীপুরে সময় টিভির চিত্র সাংবাদিকের মোটরসাইকেল চুরি !

গাজীপুর জেলা সংবাদদাতা ★ / ৫৮৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

সময় টিভির চিত্র সাংবাদিক জুনায়েদ রুবেলের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শ্মশান মোড় সড়কের উপর থেকে এই চুরির ঘটনাটি ঘটে। চুরি হওয়া মটরসাইকেলটি পালসার ব্র‍্যান্ডের ১৫০ সিসি গাড়ি। যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ল – ১১৪৮১০।

এ ঘটনার ভুক্তভোগী জোনায়েদ রুবেল বলেন, আমি আমার পালসার ১৫০ সিসি গাড়িটি বাসার নিচে রেখে রুমে ঢুকি। কয়েক মিনিট পর বেড়িয়ে দেখি গাড়িটি আর নেই।

মাত্র কয়েকদিনের ব্যবধানে এই সড়ক থেকে একাধিক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দা চঞ্চল খান বলেন, ‘বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হলেও আইনশৃঙ্খলা বাহিনী নিরব ভূমিকা পালন করছে। এখন পর্যন্ত এমন কোনো দৃষ্টান্ত নেই যে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আশা এই ঘটনায় প্রশাসনের জোড়ালো ভূমিকা দেখতে পাবো।’

স্থানীয় আরেক বাসিন্দা হাসিব খান বলেন, নিজ বাড়িতেও যদি আমরা নিরাপদ না থাকি তবে কোথায় যাবো। শুধু মোটরসাইকেল চুরিই নয়, বাসায় ঢুকে গুরুত্বপূর্ণ মালামাল চুরির ঘটনাও সম্প্রতি আশংকাজনকহারে বেড়েছে। কর্তৃপক্ষের নিরব ভূমিকাই এর অন্যতম কারন।

এ বিষয়ে জয়দেবপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মোটরসাইকেল চুরির খবর পাওয়া মাত্রই থানার একটি স্পেশাল টিম মাঠে নেমেছে। তাছাড়া প্রতিটি স্টেশনে বার্তা দিয়ে রেখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd