• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

এম আকবর আলী , চট্রগ্রাম ঘুরে ★ / ৫৩৯ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

শেয়ার করুন……………..
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সাহসী সেনানায়ক, সাবেক সেনাবাহিনী প্রধান ও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (০৪ আগস্ট) চট্টগ্রাম ক্লাবের আবাসিক কক্ষ থেকে দুপুরের দিকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর।

চট্টগ্রাম ক্লাব সূত্রে জানা গেছে, রবিবার রাতে ক্লাবের গেস্টহাউসে একা অবস্থান করছিলেন সাবেক এই সেনাপ্রধান। সোমবার সকাল গড়িয়ে গেলেও কক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় ক্লাব কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে পড়ে। দুপুর ১২টার পর কোতোয়ালি থানা পুলিশ ও সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসক দলের উপস্থিতিতে দরজা খুলে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সিএমএইচ টিমের সদস্যরা তাঁকে তাৎক্ষণিক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন বিষয়টি সময়ের কন্ঠস্বরকে নিশ্চিত করে বলেন, ‘তিনি গেস্টহাউসে একা ছিলেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে পুলিশ ও চিকিৎসকদের ডাকা হয়। ধারণা করা হচ্ছে, রাতে ঘুমের মধ্যেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘সিএমএইচ চট্টগ্রামের চিকিৎসক দল এসে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।

১৯৪৮ সালে চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণকারী এম হারুন-অর-রশীদ মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং যুদ্ধের মাঠে বীরত্বপূর্ণ অবদানের জন্য ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত হন। তাঁর সামরিক ক্যারিয়ার শুধু কর্মদক্ষতার নয়, নেতৃত্ব, কৌশল এবং রাষ্ট্রীয় দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

২০০০ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তাঁর নেতৃত্বে সেনাবাহিনী পেশাদারিত্ব ও কৌশলগত সক্ষমতায় এক নতুন মাত্রায় পৌঁছায়। তিনি শুধু একজন সামরিক কর্মকর্তা নন, ছিলেন রাষ্ট্রদর্শী, প্রাজ্ঞ কূটনীতিক এবং সাহসী সংস্কারক।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd