• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

চাঁদাবাজির অভিযোগ করতে আসা ব্যক্তিকে মারধর, এসপি বরখাস্ত

বিজয় একাত্তর ডেক্স ★ / ৪৪১ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

শেয়ার করুন……………
চাঁদাবাজির মামলা করতে আসা এক ব্যক্তিকে মারধরের অভিযোগে রংপুর মহানগর পুলিশের সাবেক উপকমিশনার (ডিসি) এসপি শিবলী কায়সারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বরখাস্তের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১১ মার্চ পুলিশ সদর দপ্তরে শিবলী কায়সারের বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ করেন রংপুরের ধনাঢ্য ব্যবসায়ী করিম উদ্দীন ভরসার পুত্রবধূ লিপি খান ভরসা। এর দুদিন পর লিপির পক্ষে তার প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা রংপুর কোতয়ালী থানায় শিবলী কায়সারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করতে এলে তাকে ডিসি শিবলী মারধর করেন বলে অভিযোগ ওঠে। এরমধ্যে ১৬ মার্চ বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার একটি মামলায় লিপিকে গ্রেপ্তার করে পুলিশ।
এতে আরও বলা হয়, রংপুর মহানগর পুলিশে কর্মরত থাকা অবস্থায় গত ১৩ মার্চ বিকেলে কোতোয়ালী থানায় শিবলী কায়সার জনৈক লিপি খান ভরসার ম্যানেজার পলাশ হাসানকে মারধর করেন।

পলাশ চাঁদা দাবির বিষয়ে কোতোয়ালী থানায় এজাহার দায়ের করতে এসেছিলেন। ওই এজাহারে শিবলীর নাম রয়েছে খবর শুনে তিনি দ্রুত থানায় আসেন এবং পলাশকে এলোপাতাড়িভাবে মারধর করতে থাকেন। এসময় ওই থানায় কর্তব্যরত প্রহরী নারী কনস্টেবল মৌসুমী আক্তারের রাইফেল কেড়ে নেয়ার চেষ্টা করলে থানার অফিসার এবং সদস্যরা তাকে (শিবলী কায়সারকে) শান্ত করার চেষ্টা করেন।

সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়েছে, ‘বেসামরিক ব্যক্তির প্রতি তার এমন উগ্র আচরণ ও আক্রোশ থাকায় এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান থাকায় তিনি কর্মরত থাকলে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যাঘাত ঘটতে পারে। তার এহেন আচরণ ‘অসদাচরনের শামিল ও শাস্তিযোগ্য অপরাধ।’

বিভাগীয় মামলার তদন্ত কার্যক্রমে প্রভাব বিস্তার করার সুযোগ থাকায় তাকে দায়িত্ব থেকে বিরত রাখতে সাময়িক বরখাস্ত করার এমন সিদ্ধান্ত বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd