• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

আকবর আলী , চাঁপাইনবাবগঞ্জ থেকে ★ / ২৪০ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

শেয়ার করুন এবং ফলো করুন……………
চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনের মধ্যে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ইসলামী আন্দোলনের এক প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় সকল প্রার্থী ও তাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. আফজাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে একই দলের প্রার্থী মো. খুরশীদ আলম বাচ্চু এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর প্রার্থী মো. ফজলুর রহমান।

এদিকে, হলফনামায় অসঙ্গত তথ্য থাকার কারণে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মো. মনিরুল ইসলামের মনোনয়ন স্থগিত করা হয়েছে। এর আগে তিনটি আসনে মোট ১৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে ১২ জনকে।

বৈধ প্রার্থী তালিকা ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী এবং চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক মো. শাহজাহান মিয়া জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াতের প্রার্থী এবং ঢাকা দক্ষিণ মহানগরের আমির নূরুল ইসলাম বুলবুল নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত সকল সেক্টরের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার অনুরোধ জানান।

জেলা রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ বলেন, ‘খুরশীদ আলম বাচ্চুর দলীয় মনোনয়নপত্রটি স্ক্যান কপি হওয়ায় এবং মূল কপি না থাকায়, এছাড়া তার নাগরিকত্ব নিয়ে একটি ইস্যু থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। অপরদিকে, আফজাল হোসেন তার একটি সম্পদের তথ্য না দেওয়ায় এবং সদর আসনের জেএসডি প্রার্থী মো. ফজলুর রহমান ঋণ খেলাপি হওয়ায় এ তিনজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।’

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন। এর মধ্যে নারী ভোটার ৭ লাখ ৮ হাজার ৮৭০ জন এবং পুরুষ ভোটার ৭ লাখ ২০ হাজার ৭৮৯ জন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd