• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ আম জনগণ পার্টির উপজেলা অফিস উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা ★ / ৭৫১ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

শেয়ার করুন………………..
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বাংলাদেশ আম জনগণ পার্টির অস্থায়ী উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন ও ভোলাহাট উপজেলা অফিস পরিদর্শন করেছেন জেলা কমিটির সদস্যরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নাচোলের স্টেশন বাজারে ফিতা কেটে উদ্বোধন করা হয়।

নাচোল উপজেলা কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য মো. রায়হান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মো. রবিউল ইসলাম, জেলা কমিটির সদস্য সচিব মো. জহুরুল ইসলাম, সদস্য শফিকুল ইসলাম ও আব্দুল্লাহ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘২০২৫ সালের ১৭ এপ্রিল বাংলাদেশ আম জনগণ পার্টির যাত্রা শুরু হলেও খুব অল্প সময়ের মধ্যেই দেশের প্রতিটি জেলা ও উপজেলায় কমিটি ও অফিস উদ্বোধন করতে আমরা সক্ষম হয়েছি। ইতিমধ্যে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দেয়া হয়েছে। আমরা আশাবাদী খুব শিগগিরই নিবন্ধন পাবো। এ দেশে রাজনীতি মানেই হরতাল, মিছিল, মিটিং, পিকেটিং আর জ্বালাও-পোড়াও, এ ধারণা থেকে বের হয়ে আসতে হবে। নতুন চিন্তাধারা ও উন্নয়নমুখী রাজনীতির মাধ্যমে দেশ গড়াই হবে আমাদের প্রধান লক্ষ্য।’

অনুষ্ঠানে বক্তারা আরও জানান, আম জনগণ পার্টি মূলত ২৭ দফা ইশতেহার নিয়ে কাজ করছে। এর মধ্যে আইনের সুশাসন প্রতিষ্ঠা, নিরাপদ সড়ক, খাদ্য ও জননিরাপত্তা নিশ্চিত করা অন্যতম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নাচোল ও ভোলাহাট কার্যালয়ের দায়িত্বপ্রাপ্তদের হাতে পার্টির গঠনতন্ত্র, রাজনৈতিক ইশতেহার ও ঘোষণাপত্র তুলে দেয়া হয়।

এদিকে দুপুরের পরে বাংলাদেশ আমজনগণ পার্টির ভোলাহাট উপজেলা কার্যালয় পরিদর্শন করেছেন দলের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd