• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

জুমার বয়ানে ‘মাদকের বিরুদ্ধে’ কথা বলায় ইমামকে মারধর, গ্রেপ্তার ২

মানিকগঞ্জ সংবাদদাতা ★ / ৫৭২ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

শেয়ার করুন………….
মানিকগঞ্জের হরিরামপুরে জুমার বয়ানে মাদকবিরোধী বক্তব্যের জেরে সুলতানপুর মধ্যপাড়া মসজিদের ইমাম মুফতি মিরাজুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ‍দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান। এর আগে রোববার বিকেলে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার সুলতানপুর গ্রামের জুয়েল খানের ছেলে মো. জুলহাস (২২) ও রায়হান (১৯)।

জানা গেছে, ফরিদপুর জেলার বড় কামদিয়া এলাকার কবির শেখের ছেলে মুফতি মিরাজুল ইসলাম গত ৮ মাস আগে উপজেলার সুলতানপুর গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে ইমামতি শুরু করেন। মাঝে মধ্যে শুক্রবার জুমার নামাজে মাদকের ভয়াবহতা সম্পর্কে বয়ান করলে স্থানীয় কিছু মাদকসেবীদের রোষানলে পড়েন তিনি। এক পর্যায়ে মসজিদ কমিটিকে মুফতি মিরাজুল ইসলাম চাকরি থেকে অব্যাহতির আবেদন করেন এবং মসজিদ কমিটি থেকে বিদায় নিয়ে জুমার নামাজ শেষে নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। বাড়ি যাওয়ার পথে জুলহাস ও রায়হান তাকে শারীরিকভাবে হেনস্তা করে।

ইমাম মুফতি মিরাজুল ইসলাম জানান, মাঝে মাঝে শুক্রবার জুমার নামাজের বয়ানে মাদকের ভয়াবহতা ও কুফল ও ইসলামে মাদক ব্যবহারের শাস্তি বিষয়ে কথা বলায় কিছু স্থানীয় যুবক অনেকদিন আগে থেকেই আমার ওপর ক্ষিপ্ত। এ বিষয়টি মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. জুলমত খাঁ কে অবগত করেছিলাম। ইমামতির শেষ দিন গত শুক্রবার হামলাকারীরা আমার ওপর হামলা চালায়। এ সময় আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যায়। বিষয়টি প্রথমে মানিকগঞ্জ সেনা ক্যাম্পে ও পরে হরিরামপুর থানায় লিখিতভাবে জানিয়েছি।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. জুলমত খাঁ বলেন, গত ৮ মাস ধরে ইমাম সাহেব আমাদের মসজিদে ইমামতি করেছেন। ব্যাক্তিগত কারণে আমাদের মসজিদে চাকুরি ইস্তফা দিয়ে নিজের বাড়ি ফরিদপুরের উদ্দেশে রওনা দেওয়ার পথে তার কাছ থেকে নগদ টাকা নিয়ে যাওয়া ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনা শুনেছি। তবে জুমার নামাজের বয়ানে মাদকের বিরুদ্ধে কথা বলায় কেউ ক্ষিপ্ত সে বিষয়ে জানালে মসজিদ কমিটি ব্যবস্থা নিতো।

হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান বলেন, এ ঘটনায় ইমামের পক্ষ থেকে লিখিত অভিযোগের সত্যতা পাওয়ায় রোববার মামলা রুজু করা হয়েছে। ওই মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd