• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জামিন পেলেন ব্যারিস্টার সুমন ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম

নির্বাচনের সময় ঘোষণার পর ড. ইউনূস টের পাইছেন কাজটা ঠিক করেননি…. মাসুদ কামাল

এম আকবর আলী ★ / ২৪৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

শেয়ার করুন………….
আগামী বছরের এপ্রিলে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস টের পাইছেন কাজটা ঠিক করেননি বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মতামতের বাইরে গিয়ে ড. ইউনূস এপ্রিলে নির্বাচনের ঘোষণা করে দিলেন। উনি মনে করেছিলেন, এপ্রিলে ঘোষণা করছি সবাই মনে হয় মিছিল নিয়ে নেমে যাবে। আপনি একটা মহান কাজ করছেন।

ঘোষণা করার পর উনি টের পাইছেন যে কাজটা ঠিক করিনি। বিএনপির সাপোর্ট ছাড়া এই কাজটা করা ঠিক হবে না। উনি এটা বুঝতে পেরেছেন।’
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো অনুষ্ঠানে সাংবাদিক মাসুদ কামাল এসব কথা বলেন।

ড. ইউনূসের সদিচ্ছা নিয়ে তিনি আরো বলেন, ‘উনি (ড. ইউনূস) এপ্রিলে নির্বাচনের ঘোষণা দেওয়ার আগে তারেক রহমানকে ফোন করতে পারতেন না। পারতেন তো, যদি বলতেন তারেক রহমানের সঙ্গে আমি ফোনে আলাপ করতে চাই। কেউ না করত, না তো করত না। দুই লাইনের আলাপের জন্য এত টাকা খরচ করে লন্ডনে যাওয়া লাগে।

তিনি আরো বলেন, ‘লন্ডনে যে রুমে ছিলেন এক রাতের জন্য এক রুমের ভাড়া ১০ লাখ টাকা।’ তিনি বলেন, ‘ফোনে হয়তো দেড় ঘণ্টা আলাপ হতো না, কিন্তু ১০ মিনিট আলাপ তো হইতো। নির্বাচনের তারিখ নিয়ে তো ১০ মিনিটের মধ্যে শেষ করতে পারতেন। ড. ইউনূস এই সমস্যা আগেই মেটাতে পারতেন। উনি আসলে এটাকে ক্রিয়েট করেছেন।

ক্রিয়েট করে একটা বৈঠক করার প্রয়োজনীয়তা উনি সবাইকে বুঝিয়েছেন। লন্ডনে গিয়ে দেড় ঘণ্টা আলাপ করছেন একান্তে। আলাপ করে কিছু চাইছেন, কিছু পাইছেন, কিছু পাইবেন। কিছু চাইবেন। অনেক কিছু আস্তে আস্তে বের হবে। বিএনপির সালাহউদ্দিন আহমেদ বলেছেন, উনাকে (ড. ইউনূস) ব্যবহার করবেন। রাষ্ট্রের কাজে লাগাবেন। আবার উনিও (ড. ইউনূস) বলবেন যে আমি এগুলো করে ফেলেছি, তোমরা এগুলো মেনে নাও। মেনে নেবেন আপনি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd