• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

‘পিআর ইধার নেহি চলে গা, পাকিস্তান চলে যাও’

কুমিল্লা সংবাদদাতা / ৫৯৬ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম বলেছেন, ১৯৮১ সা‌লে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার মধ্য দিয়ে ষড়যন্ত্র শুরু হ‌য়ে‌ছি‌লো। ৪৭ বছ‌র প‌রেও এ দ‌লের বিরু‌দ্ধে ষড়যন্ত্র চল‌ছে। বিএন‌পি ১৭বছর আন্দোলন ক‌রে‌ছে এক‌টি সুষ্ঠু নির্বাচ‌নের জন্য। কিন্তু আজ‌কে এক‌টি দল বল‌ছে, ‘পিআর নির্বাচন ভা‌লোবাসার নির্বাচন।

যারা পিআর দাবি করছেন তাদের উদ্দেশে তিনি বলেন, পিআর ইধার নে‌হি চ‌লে গা, পা‌কিস্তান চ‌লে যাও। এ বাংলাদেশ আমাদের মু‌ক্তিযুদ্ধের, শহীদ রাষ্ট্রপ‌তি জিয়াউর রহমা‌নের। এখানে কোনো অপশ‌ক্তির জায়গা হ‌বে না।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপু‌রে কুমিল্লার ম‌নোহরগঞ্জে বিএন‌পির প্রতিষ্ঠাবা‌র্ষিকীর সমা‌বে‌শে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন। এদিন বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দলটির প্রতিষ্ঠার ৪৭তম বার্ষিকী উদযাপন করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ পাটোয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরোওয়ার জাহান ভুঁইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চুসহ বিএন‌পির নেতৃবৃন্দরা।

এ আনন্দ উদযাপন উপলক্ষে সকাল থে‌কে বৃক্ষ‌রোপন, ফ্রি মেডিক্যাল ক্যাম্প,সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

একাত্তরে যারা ভুল করেছে তারেক রহমানকে তাদের সহ্য হচ্ছে না: ফারুকএকাত্তরে যারা ভুল করেছে তারেক রহমানকে তাদের সহ্য হচ্ছে না: ফারুক
কর্মসূ‌চি‌তে বি‌ভিন্ন ইউনিয়ন বিএন‌পির ক‌য়েক হাজার নেতাকর্মীদের বিপুল সংখ্যক উপ‌স্থি‌তি‌ ছি‌লো লক্ষণীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd