• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি, বিবাহিতদেরও আবেদনের সুযোগ

Reporter Name / ২১০ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৭এ ডিইও (DEO) ব্যাচে শিক্ষা শাখার বিভিন্ন বিভাগে নারী ও পুরুষ প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীরা আগামী ১১ জুলাই, ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নৌবাহিনীর বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষা শাখা (মাস্টার অব স্পেশাল এডুকেশন), শিক্ষা শাখা (সাধারণ বিষয়) এবং শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ারিং)-এ কমিশন্ড অফিসার নিয়োগ দেওয়া হবে।

যেসব বিষয়ে আবেদন করা যাবে……….

মাস্টার অব স্পেশাল এডুকেশন: স্পেশাল এডুকেশন ও ইনক্লুসিভ এডুকেশন বিষয়ে ৪ বছর মেয়াদি বিএড ডিগ্রি থাকতে হবে।
সাধারণ বিষয়: ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন বা মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
ইঞ্জিনিয়ারিং: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নির্ধারিত জিপিএ এবং স্নাতক বা স্নাতকোত্তরে নির্ধারিত সিজিপিএ অর্জন করতে হবে।

বয়স ও শারীরিক যোগ্যতা………

প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৭ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। বয়স প্রমাণে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

পুরুষ প্রার্থীর ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীর ৫ ফুট ১ ইঞ্চি হতে হবে। এছাড়া ওজন ও বুকের মাপও নৌবাহিনীর নির্ধারিত মান অনুযায়ী হতে হবে।

বিবাহিতরাও আবেদন করতে পারবেন…..

এ নিয়োগে অবিবাহিত ও বিবাহিত—উভয় ধরনের নারী-পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। নির্বাচিতদের দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।

আবেদন ফি ও পদ্ধতি……..

আবেদন ফি ১,০০০ টাকা, যা অনলাইন বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ ওয়েবসাইটে। আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত আকারের ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদনের শেষ সময়……..

আবেদন গ্রহণ চলবে ১১ জুলাই, ২০২৬ পর্যন্ত।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd