• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

বিএনপি নেতা ফজলুর রহমানের পাশে দাঁড়ালেন গোলাম মাওলা রনি

বিজয় একাত্তর ডেক্স ★ / ৬৪১ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

শেয়ার করুন……………..
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের একটি বক্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। পরে ‘উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী’ বক্তব্যের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন সাবেক এমপি ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি নোটিশ প্রত্যাহারের সিদ্ধান্ত জানান।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দেন গোলাম মাওলা রনি। এরপর রাত ৭টার দিকে আরেকটি স্ট্যাটাস দেন।

তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে দেওয়া হলো—

সেখানে তিনি বলেছেন, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তার বিরুদ্ধে ইস্যু করা শোকজের জবাব দিয়েছেন—যা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এবং বিএনপির জন্য উভয় সংকট-চরম সংকট এবং শাঁখের করাতের মতো পরিস্থিতি তৈরি করেছে। বিশেষ করে পুলিশ হত্যা এবং স্নাইপার রাইফেল দিয়ে ছাত্র-জনতা হত্যার বিষয়টি তিনি কৌশলে যাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তা যদি বিএনপি বুঝতে না পারে তবে তাদের কপালে দুর্ভোগ আছে!

তিনি আরো বলেন, মাস্টার মাইন্ড এবং ম্যাটিকুলাস ডিজাইনের দায় ফজলুর রহমান পয়েন্ট আউট করে রাষ্ট্রের হাতে যে দলিল তুলে দিলেন তা যদি বিএনপি সামলাতে না পারে তবে কিয়ামত পর্যন্ত কান্না করেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না! ফজলুর রহমান ২০২৪ সালের ৫ আগস্ট এবং জুলাই বিপ্লবের নেপথ্যের কালো শক্তি হিসেবে যা বলার চেষ্টা করেছেন তা ইতিমধ্যে সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে।

দুপুরের দিকে গোলাম মাওলা রনি লেখেন—আমি মনে করি, এই মুহূর্তে ফজলুর রহমানের বিরুদ্ধে ইস্যু করা শোকজ প্রত্যাহার করা উচিত। তার বিষয়ে তদন্তের জন্য কমিটি করা উচিত। তাকে ভালো না লাগলে সম্মানজনকভাবে বিদায় জানানো উচিত।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd