• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

পটুয়াখালী (দশমিনা) সংবাদদাতা ★ / ৩৬৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

শেয়ার করুন এবং ফলো করুন…… ………….
আসন্ন নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা বলতে পারি, বিজয় আমাদের হয়েই গেছে। ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা মাত্র।’ রোববার (১১ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে হজরত গেদু শাহ্ চিশতি (রহ.)-এর ৪৯তম বার্ষিক ওরস মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর জানান, তিনি মানুষের পাশে থাকতে চান এবং তাদের নিয়েই কাজ করতে চান। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ, আওয়ামী লীগ, জামায়াতসহ সব রাজনৈতিক ও ইসলামি দলের মানুষের একসঙ্গে অংশগ্রহণকে তিনি নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।

নুর আরও জানান, দশমিনা ও গলাচিপা উপজেলাকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান, যেখানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে। ওয়াজ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ এ দেশের সংস্কৃতি ও বৈচিত্র্যের অংশ বলেও মন্তব্য করেন তিনি।

গণতান্ত্রিক অধিকার প্রসঙ্গে নুর বলেন, প্রত্যেক মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে। কাউকে জোর করে বাধা দেয়া, হামলা চালানো কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করার রাজনীতিতে তারা বিশ্বাস করেন না।

চাঁদাবাজি ও জনভোগান্তির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে নুরুল হক নুর বলেন, উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মানুষসহ সবাই নির্বিঘ্নে ব্যবসা করছেন। তিনি বলেন, ‘৫ আগস্টের পর থেকে বলে আসছি, ব্যবসা পরিচালনা করতে কাউকে এক পয়সাও চাঁদা দিতে হবে না। আমাদের দলের কেউ চাঁদাবাজি বা জনভোগান্তির সঙ্গে জড়িত থাকলে তাকে কোনও ছাড় দেয়া হবে না।’

ওরস মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd