• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

রাজধানীতে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত শতাধিক

বিজয় একাত্তর ডেক্স ★ / ৩৮৭ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

শেয়ার এবং ফলো করুন…. ……………
রাজধানীর মিরপুরে নির্বাচনি প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের শতাধিক কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে মিরপুর মডেল থানাধীন পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই পক্ষের প্রায় ১৬ জন কর্মী আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এমন পরিস্থিতিতে কিছু সময় ওই এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করে। পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বর্তমানে এলাকাজুড়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

এ ব্যাপারে ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মূসা বলেন, দুপুরে শ্যাওড়াপাড়ায় বিএনপি প্রার্থী মিল্টনের স্ত্রী জামায়াতের নারী কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এরপর সন্ধ্যায় পীরেরবাগ আল মোবারক মসজিদে নামাজ পড়তে যাওয়া জামায়াত নেতাকর্মীদের জিম্মি করা হয় এবং তাদের হামলা ও মারধর করা হয়।

পরবর্তীতে সেখানে জামায়াতের অন্য নেতাকর্মীরাও উপস্থিত হন। এসময় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

তিনি আরও জানান, তাৎক্ষণিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতা কামনা করা হয়। এ ঘটনায় জামায়াতের কয়েকজন কর্মী আহত হয়েছেন। তাদের কল্যাণপুর ইবনে সিনায় ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd