• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

‘শেখের বেটি আয়তাছে’ স্লোগানে বিশাল মিছিল, ১৩৮ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম ( আনোয়ারা) সংবাদদাতা ★ / ১৭৭ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ‘শেখের বেটি আয়তাছে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘কোন নেত্রী আছে, সেই নেত্রী—শেখ হাসিনা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ মানি না, মানবো না’ এবং ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’—এমন স্লোগান দিয়ে মিছিল করার অভিযোগে মামলা হয়েছে। মামলায় এজাহারনামীয় ৭৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) আনোয়ারা থানায় মোহাম্মদ হাসান (৫১) নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে আনোয়ারা উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শোলকাটা এলাকায় বাঁশখালী-চট্টগ্রাম সড়কের ওপর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন।

এজাহারে বলা হয়েছে, মিছিলে ‘শেখের বেটি আয়তাছে’ লেখা ব্যানার প্রদর্শন করা হয়। এ সময় মিছিলকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন এবং যানবাহন চলাচলে বাধা দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

মিছিলটির নেতৃত্ব দেওয়ার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মিজানুর রহমানকে মামলার প্রধান আসামি করা হয়েছে।

বাদী এজাহারে আরও উল্লেখ করেন, মিছিলের খবর পেয়ে তিনি ও তার সহযোগীরা ঘটনাস্থলে গেলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে থানায় মামলা দায়ের করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবারের মিছিলের ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় আব্দুর রহিম ও সাইমন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd