• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করলেন বিএনপি নেতা !

টাঙ্গাইল সংবাদদাতা ★ / ৪৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

 

কামরুল হাসান ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ভারই গ্রামের বাসিন্দা। তিনি অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে তিনি পরিবারসহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নানা রকম চাপের সম্মুখীন হচ্ছেন। এসব কারণ দেখিয়েই তিনি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু রায়হান খান জানান, গত সোমবার শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ১৯৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আদালত তখন ভূঞাপুর থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন। কিন্তু বুধবার বাদী এসে মামলা প্রত্যাহারের দরখাস্ত জমা দেন। বিচারক রুমেলিয়া সিরাজাম তার জবানবন্দি গ্রহণ করেছেন। আগামী ১৩ আগস্ট মামলার পরবর্তী তারিখে আদালত এ বিষয়ে আদেশ দেবেন।

তবে মামলার বাদী কামরুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, মামলার পরদিন ঢাকার উত্তরায় বিএনপির এক নেতার বাসায় কয়েক দফা বৈঠকে মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল, পুলিশ ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, পাঁচজন সাংবাদিক এবং একজন আইনজীবীকেও আসামি করা হয়েছিল। অজ্ঞাত আরও ২০০ জনকে মামলায় আসামি করা হয়।

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd