• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুতের সুইচ ভারতের হাতে, যে কোনো সময় বন্ধ করতে পারে।। প্রধান মন্ত্রী হিসেবে নয় বিমসটেকের প্রধান হিসেবে দাওয়াত দিয়েছিল ভারত: রিজভী ঢাবি থেকে জিন্নাহর ছবি অপসারণ ও বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপনের দাবিতে মিছিল প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ আশঙ্কাজনক ভাবে বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে বহু গ্রাম কর পরিশোধ মামলার রায়, ইউনূসের সব অপকর্মের বিচারের পথ খুলে দিল? মা খুব কষ্ট হচ্ছে, ছাত্রের আকুতি আমাকে নিয়ে যাও’।। মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র একদিনেই সারাদেশে ৫০ টিরও বেশি স্থানে আ’লীগে বিক্ষোভ মিছিল ব্রিকস সম্মেলন: দুই যুদ্ধের উত্তাপের মধ্যে ভারতে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

সাবধান! টঙ্গী ও রাজধানীতে এখন ছিনতাইকারীর নতুন বাহন অটোরিকশা

এস এম আকবর আলী ★ / ৩৬৫ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

শেয়ার করুন এবং ফলো করুন…………….
রাজধানীর ঢাকা ও গাজীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা এখন ছিনতাইকারীদের প্রধান বাহন হিসেবে ব্যবহার হচ্ছে। এই বাহনে কখনো যাত্রীর বেশে আবার কখনো চালক বেশে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বাড়ছে। এই দুর্বৃত্তদের রুখতে দিশেহারা পুলিশও। এই পরিবহনকে মাধ্যম হিসেবে ব্যবহার করে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের বেশকিছু সিসি ক্যামেরার ফুটেজ এসেছে একাত্তরের হাতে।

আজ ১৪ আগস্ট দুপুরে বৃষ্টির সময় গাজীপুরের টঙ্গী খাপাড়া রোডের মাথায় এশিয়া পেট্রোল পাম্পের সামনে যাত্রী বেশে উঠে অটোরিকশায় চালক শাওন এর কাছ থেকে তিন ছিনতাইকারী অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। একমাত্র আয়ের উৎস অটোরিকশা হারিয়ে চালক শাওক এখন পাগল প্রায়।

রাজধানীতে গত ৩১ আগস্ট ভোর ৬টা, মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ের শেষ মাথায় অটোরিকশায় চড়ে আসে এক যুবক। অটো থামার সাথে সাথে পেছন থেকে আসে দু’জন। কোমড় থেকে বের করে চকচকে চাপাতি। যা গলায় ঠেকিয়ে লুটে নেয় মোবাইল মানিব্যাগসহ সব কিছু।

সেই অটোর পাশেই দাঁড়িয়ে ছিলো আরো দুটি অটোরিকশা, তবে প্রতিবাদ করেনি কেউ। আর, সবচেয়ে মজার বিষয়, যে অটোতে এসে যুবকটি ছিনতাইয়ের শিকার হলেন, সেই অটোতে এবার ছিনতাইকারী বেরিয়ে পড়লো নতুন শিকারের সন্ধানে।

খোঁজ নিয়ে জানা যায়, ওই দিন ছিনতাইয়ের শিকার যুবকের নাম নাগর রায়। থাকেন বসিলা গার্ডেন সিটিতে। গ্রামের বাড়ি থেকে ফেরার পথে পড়েন ছিনতাইকারীদের কবলে।

অটোরিকশায় করে এমন অভিনব ছিনতাই রাজধানীতে ঘটছে অহরহ। কয়েকমাস আগের এই সিসি ক্যামেরার ফুটেজটি বিশ্লেষণ করে দেখা গেছে যে, নির্জন সড়কে খুব ধীরগতিতে এগোচ্ছে একটি অটো। পেছনে তিন ছিনতাইকারী দেশীয় অস্ত্র হাতে ঘিরে ধরেছে এক যুবককে।

কিছুক্ষণের মধ্যে সেই অটো আবারো ঘুরে আসে ঘটনাস্থলে। এ সময় ছিনতাইকারীরা ওই যুবকের সব কিছু লুটে নিয়ে সেই অটোতে উঠে দ্রুত পালিয়ে যায়।

ছিনতাইকারীদের এমন দৌরাত্ব্য অতিষ্ঠ রাজধানীবাসী। রাতে তো বটেই দিনে দুপুরেও ছিনতাইয়ের শিকার হচ্ছে সাধারণ মানুষ। গোয়েন্দা তথ্য বলছে, প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করছে ছিনতাইকারীরা। কিছুদিন আগেও ছিনতাইকারীরা মোটরসাইকেল বেশি ব্যবহার করলেও, এখন করছে অটোরিকশা। পুলিশ বলছে, অভিনব এই ছিনতাইকারীদের ধরতে চেকপোস্ট বাড়ানো হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd