• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শ্রমিক আন্দোলনে নিহত তরুণের লাশ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা, বিএনপি নেতা কর্মীদের বেধড়ক পিটনিতে তৌফিকের মৃত্যু হয় বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা তত্বাবধায়ক কে হবেন তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ নিষিদ্ধ হওয়ার পরও ক্রিপ্টো লেনদেনে ১৩তম স্থানে বাংলাদেশ ভারতকে শেখ হাসিনার ধন্যবাদ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

সোনামসজিদ কয়লাবাড়ি ট্রাক পার্কিংয়ে চাঁদাবাজি বন্ধের দাবি

সোনামসজিদ থেকে ঘুরে আকবর আলী ★ / ৩২৫ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

শেয়ার করুন…………..
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ কয়লাবাড়ি ট্রাক পার্কিংয়ে লাল পতাকা টাঙ্গিয়ে অবৈধ চাঁদা আদায় বন্ধের দাবি জানিয়েছে সোনামসজিদ বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলো।
রোববার (২২ জুন) দুপুরে সোনা মসজিদে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ, সোনা মসজিদ স্থলবন্দর ট্রাক মালিক সমিতি, সোনা মসজিদ সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন ও সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটি যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সোনামসজিদ স্থলবন্দর ট্রাক মালিক সমিতি, স্থলবন্দর সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন ও স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোনামসজিদ স্থলবন্দর ট্রাক মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন বলেন, কয়লাবাড়ি ট্রাক পার্কিংয়ের সামনে সড়কে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপ, শিবগঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতি এবং জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন প্রতি ট্রাক থেকে অবৈধভাবে ১৬০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে। এনিয়ে স্থানীয় প্রশাসনকে অভিযোগ দিলেও কোন সুরাহা হয়নি। উল্টো কয়েকদিন সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে যাওয়া পন্যবাহী ট্রাক জেলা শহরের দ্বারিয়াপুরে আটকে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ট্রাক টার্মিনাল ব্যবহার করলে চাঁদা দিতে আমাদের কোনো আপত্তি নাই। তবে ট্রাক টার্মিনাল ব্যবহার না করে স্থলবন্দর থেকে পন্য নিয়ে সড়ক দিয়ে যাতায়াত করলেও জেলা ট্রাক মালিক সমিতি এবং জেলা ট্রাক ট্রাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন জোরপূর্বক গাড়ি আটকে চাঁদাবাজি করছে। সড়কে অবৈধ চাঁদাবাজি বন্ধ না হলে বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সোনামসজিদে আমদানী-রপ্তানীকারক গ্রুগের সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন, সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সদস্য তোইনুর ইসলাম, সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি জমির উদ্দিনসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd