• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জামিন পেলেন ব্যারিস্টার সুমন ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, আদালতে বিধবা গ্যাস সরবরাহ তলানিতে, বন্ধের মুখে বহু কারখানা দৈনিক চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, সরবরাহ ২১৫ কোটি ঘনফুট এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার এনসিটিবি রাষ্ট্রপতি পদে না থাকলেও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ তীব্র ঝুঁকিতে পড়বে : ডব্লিউএফপি শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স রাষ্ট্রপতির পদত্যাগ , দৈনিক বিজয় একাত্তর নিশ্চিত তিনি যাচ্ছেন, সময়ও কম

অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ ।। গত ১০ মাসে ডাকাতি ৬১০, খুন ৩৫৫৪, ধর্ষণ ৪১০৫ জন

এম আকবর আলী ★ / ৩৩১ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

  1. শেয়ার করুন………..
    গত ১০ মাসে (২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত) দেশে ডাকাতি হয়েছে ৬১০টি, দস্যুতা ১,৫২৬টি, খুন ৩,৫৫৪টি, দাঙ্গা ৯৭টি, ধর্ষণ ৪,১০৫টি, এসিড নিক্ষেপ ৫টি, নারী ও শিশু নির্যাতন ১২,৭২৬টি, অহরণ ৮১৯টি, সিঁধেল চুরি ২,৩০৪টি, চুরি ৭,৩১০টি এবং এই সময়ে রুজুকৃত মামলার সংখ্যা ১,৪৪,৯৫৫টি।

আজ সোমবার (১৪ জুলাই) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি অপরাধ পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়েছে। এসব পরিসংখ্যান পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী প্রকাশ করা হয়েছে।

পরিসংখ্যানে আরো বলা হয়েছে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে দেশে ডাকাতির ঘটনা ঘটেছে ৩৬৭টি, খুন হয়েছে ১,৯৩৩টি এবং ধর্ষণের ঘটনা ঘটেছে ২,৭৪৪টি।

এ সময়ে নারী নির্যাতন ৬,১৪৪টি এবং শিশু নির্যাতন ২,১৫৯টি।
এর আগের বছর ২০২৪ সালে ডাকাতি হয়েছিল ৪৯০টি, খুন ৪,১১৪টি, ধর্ষণ ৪,৩৯৪টি, নারী নির্যাতন ১০,১৯৮টি এবং শিশু নির্যাতন ২,৯৬৪টি। ২০২৩ সালে ডাকাতি হয়েছিল ৩১৯টি, খুন ৩,০২৩টি, ধর্ষণ ৫,১৯১টি, নারী নির্যাতন ১১,০২৭টি এবং শিশু নির্যাতন ২,৭১৩টি।

২০২২ সালে ডাকাতি হয়েছিল ৪০৬টি, খুন ১,১২৮টি, ধর্ষণ ৬,০৩২টি, নারী নির্যাতন ১২,৫১৮টি এবং শিশু নির্যাতন ৩,২০৫টি।

২০২১ সালে ডাকাতি হয়েছিল ৩০৮টি, খুন ৩,২১৪টি, ধর্ষণ ৬,৩৪১টি, নারী নির্যাতন ১২,৮৫৫টি এবং শিশু নির্যাতন ২,৯২৮টি। ২০২০ সালে ডাকাতির সংখ্যা ছিল ৩০২টি, খুন ৩,৫৩৯টি, ধর্ষণ ৬,৫৫৫টি, নারী নির্যাতন ১৩,৪৩১টি এবং শিশু নির্যাতন ২,৫১৫টি।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়, চলতি বছর দেশে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে—এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, বড় ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে—এমন দাবি সঠিক নয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১০ মাসে গুরুতর অপরাধের প্রবণতা স্থিতিশীল রয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, বড় ধরনের অপরাধ দ্রুত বেড়ছে—এমন কোনো লক্ষণ নেই। বরং বেশির ভাগ গুরুতর অপরাধের হার কমছে বা একই পর্যায়ে রয়েছে। কিছু নির্দিষ্ট অপরাধে সামান্য বাড়তি প্রবণতা দেখা গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

প্রেস উইং নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, ‘আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর আস্থা রাখতে হবে।
অপরাধ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং নিয়ন্ত্রণে আছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd